1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

নয় মাস মরে পড়েছিলেন সেই পাকিস্তানি অভিনেত্রী, উঠে এলো ভয়ংকর তথ্য

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ৯ জুলাই করাচির একটি অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় পাকিস্তানি অভিনেত্রী ও মডেল হুমায়রা আসগর আলির মরদেহ। ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর রহস্যজনক এই মৃত্যু নিয়ে এবার এলো চাঞ্চল্যকর কিছু তথ্য। পুলিশ জানিয়েছে, হুমায়রার মৃত্যু হয়েছে নয় মাস আগেই। কার্যত, মৃত্যুর এত দীর্ঘ সময় পর মরদেহ উদ্ধারে ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে পাক শোবিজ দুনিয়ায়।

এক চিকিৎসকের বরাত দিয়ে করাচি পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহটি ছিল চরম পচনধরা অবস্থায়। ফোন রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায়, হুমায়রার মোবাইল ফোনটি সর্বশেষ ব্যবহার হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে। সামাজিক মাধ্যমেও সবশেষ একটিভ ছিলেন সে বছরের সেপ্টেম্বর মাসে। শুধু তাই নয়, বিল পরিশোধ না করায় অক্টোবর থেকে তার বাসার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়; সেখানে ছিল না কোনো মোমবাতিও।

পুলিশ আরও জানিয়েছে, তার বাসার ফ্রিজে খাবারগুলোর মেয়াদ ৬ মাস আগেই শেষ হয়। কনটেইনারগুলোতে মরিচা ধরেছিল। পানি সরবরাহও বন্ধ ছিল—নলগুলো শুকিয়ে গিয়েছিল বহুদিন ব্যবহারের অভাবে।

স্থানীয়দের দাবি, হুমায়রার ফ্লোর থেকে কেউ কোনো দুর্গন্ধ টের পাননি। প্রতিবেশীদের মধ্যে কেউ কেউ জানিয়েছেন, তাকে সর্বশেষ দেখা যায় গত বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে।

এদিকে হুমায়রার পরিবার তার মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছে। তার বাবা জানিয়েছেন, মেয়ের সঙ্গে তাদের সম্পর্ক গত দুই বছর ধরে ছিন্ন। ভাই নবীদ আসগর জানান, হুমায়রা দেড় বছর আগে পরিবারের সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ করেন।

শোনা যায়, লাহোর থেকে করাচিতে আসার পর গত সাত বছর ধরে একা বসবাস করছিলেন হুমায়রা। খুব প্রয়োজন ছাড়া বাইরে যেতেন না। বর্তমানে তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চালাচ্ছে করাচি পুলিশ।

সুত্র : আরব নিউজ

১১ জুলাই ২০২৫
ফেভিকন

নয় মাস মরে পড়েছিলেন সেই পাকিস্তানি অভিনেত্রী, উঠে এলো ভয়ংকর তথ্য

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

নয় মাস মরে পড়েছিলেন সেই পাকিস্তানি অভিনেত্রী, উঠে এলো ভয়ংকর তথ্য

আপডেট সময় : ০৮:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫