1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

দেশে কোনো বেকার খুঁজে পান না: সালমান এফ রহমান

সালমান এফ রহমান

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ দেশের কোথাও বেকার খুঁজে পান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।মঙ্গলবার (২৯ মার্চ) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশে বেকারত্বের চেয়ে দক্ষ শ্রমিকের ঘাটতি বেশি বলেও উল্লেখ করেন সালমান এফ রহমান। তিনি বলেন, “আমার অভিজ্ঞতা বলে, বাংলাদেশে কোনো বেকারত্ব নেই। বরং কর্মসংস্থানের সুযোগ আছে।”

সালমান এফ রহমান বলেন, “বস্ত্র খাত লোক পাচ্ছে না। ওষুধ খাত লোক পাচ্ছে না। কৃষি খাত লোক পাচ্ছে না। দেশে অনেক ধরনের সুযোগ তৈরি হচ্ছে। মানুষ পণ্য খাত থেকে সেবা খাতে চলে যাচ্ছে। আইটি খাতে চলে যাচ্ছে।

অবশ্য উচ্চশিক্ষা গ্রহণকারীরার বেকার সমস্যায় আছে তা স্বীকার করে তিনি বলেন,“বেকারত্ব আছে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের, এটা তাদের সমস্যা। তারা এই ডিগ্রি নেওয়ার আগে কি ক্যারিয়ার প্ল্যানিং করেছিল?”

তিনি বলেন, “আমাদের বেশি বেশি কারিগরি শিক্ষা দিতে হবে। …কারিগরি শিক্ষা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এই সমস্যা সমাধানে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার।”

ব্যবসায়ীদের উন্নত কর্মপরিবেশ তৈরি এবং নিয়ম-নীতি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে যে কোনো খাতে ব্যবসা করতে গেলে অবশ্যই নিয়ম-কানুনগুলো মেনে চলতে হবে। আপনি যদি কমপ্লায়েন্ট না হন, তাহলে আপনি বাংলাদেশে ব্যবসা করতে পারবেন না। সময় আসছে, যখন বাংলাদেশের মানুষ পণ্য কেনার সময় দেখে ‍কিনবে যে কোন কোম্পানি ভালোভাবে আইন কানুন মানছে।

কর্মক্ষেত্রকে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করার মাধ্যমে কর্মক্ষমতা বাড়ানোর উপায় নিয়ে এফবিসিসিআই ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) আয়োজিত এ কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহসান-ই-এলাহী, এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, আইএলও’র কারিগরি উপদেষ্টা জর্জ ফলার।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

৩০ মার্চ ২০২২
ফেভিকন

দেশে কোনো বেকার খুঁজে পান না: সালমান এফ রহমান

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১২:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২ ১১৬ বার পড়া হয়েছে

দেশে কোনো বেকার খুঁজে পান না: সালমান এফ রহমান

আপডেট সময় : ১২:৩০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২