শিরোনাম
তমিজ উদ্দিন টেক্সটাইলের বোর্ড সভা স্থগিত
দৈনিক ঢাকা সংবাদ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তমিজ উদ্দিন টেক্সটাইলের বোর্ডের বোর্ড সভা স্থগিত করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামীকাল ৩০ অক্টোবর বিকাল ৪টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু অনিবারয কারণে কোম্পানিটি বোর্ড সভা স্থগিত করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিসের মাধ্যমে জানানো হবে। আলোচিত সভায় ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…











