1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা–১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় ১৯ সদস্যের ‘অনলাইন মিডিয়া সেল’ কমিটি গঠন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা–১৭ (১৯০ নং) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল, সংগঠিত ও জনবান্ধব করতে ১৯ সদস্যবিশিষ্ট একটি ‘অনলাইন মিডিয়া সেল’ কমিটি গঠন করা হয়েছে।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালামের নেতৃত্বে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সদস্যদের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়। কমিটির সদস্যরা একই প্ল্যাটফর্মে সমন্বিতভাবে কাজ করে তারেক রহমানের রাজনৈতিক দর্শন, কর্মসূচি ও বার্তা দ্রুত ও কার্যকরভাবে ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন মনে করে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনলাইন মিডিয়া বর্তমানে একটি অগ্রণী শক্তি হিসেবে ভূমিকা রাখছে। সেই বাস্তবতাকে বিবেচনায় রেখে ঢাকা–১৭ আসনে গঠিত এই ‘অনলাইন মিডিয়া সেল’ সময়ের দাবির প্রতিফলন বলেই মনে করেন সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতিতে বলা হয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার ও পরিকল্পিত গুজবের মাধ্যমে জনমত প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। এ অবস্থায় একটি সুসংগঠিত ও শক্তিশালী অনলাইন মিডিয়া কাঠামো অপরিহার্য। নবগঠিত অনলাইন মিডিয়া সেল ডিজিটাল প্ল্যাটফর্মে সত্য, তথ্য ও জনআকাঙ্ক্ষা তুলে ধরার পাশাপাশি অপতথ্যের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে।

কমিটির সদস্যরা আরও বলেন, জনাব তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কেবল একটি সংসদীয় আসনের প্রতিযোগিতা নয়; এটি জনগণের ন্যায্য অধিকার, রাজনৈতিক জবাবদিহিতা এবং ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অনলাইন মিডিয়া সেল মাঠপর্যায়ের আন্দোলন ও গণসংযোগের ডিজিটাল প্রতিফলন ঘটিয়ে জনগণের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করবে।

বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন আশা প্রকাশ করে জানায়, সাহসী, দায়িত্বশীল ও রাজনৈতিকভাবে সচেতন ভূমিকার মাধ্যমে এই অনলাইন মিডিয়া সেল একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরিতে ইতিবাচক অবদান রাখবে। একই সঙ্গে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সব ন্যায্য গণতান্ত্রিক আন্দোলনের পাশে সংগঠনটি আগামীতেও অবিচল থাকবে।

এদিকে, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের পক্ষ থেকে গঠিত ‘অনলাইন মিডিয়া সেল’-এর ১৯ সদস্যের তালিকা প্রকাশ করা হয়েছে।

অনলাইন মিডিয়া সেল কমিটির সদস্যরা হলেন—মো. শরিফুল ইসলাম (আহ্বায়ক সদস্য), রাশেদুল হাসান বুলবুল, সাদি শহীদ, দেলোয়ার হোসাইন, জমশেদ ওয়াজেদ, শেখ জুয়েল আনন্দ, মোঃ শামীম রেজা, সুমাইয়া জামান, শারমিন মনির, আনহার সামসাদ, লায়ন আখতারুজ্জামান, সোহেল রহমান, আরিফুল ইসলাম, মোঃ শাহজাদা সরকার, আসলাম হোসেন, রেজাউল করিম খান, কিশোর ডি কস্তা, সাহিল মোহাম্মদ, মোঃ আনোয়ার মৃধা।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি মো. শরিফুল ইসলাম বলেন, “গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনলাইন মিডিয়া একটি দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালন করবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ২২৬ বার পড়া হয়েছে

ঢাকা–১৭ আসনে তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় ১৯ সদস্যের ‘অনলাইন মিডিয়া সেল’ কমিটি গঠন

আপডেট সময় : ১২:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬