1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

জাতিসংঘের নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্সের সদস্য সিটি ব্যাংক

সিটি ব্যাংক

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ সিটি ব্যাংক সম্প্রতি নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্স (এনজেডবিএ) এ যোগ দিয়েছে। একটি সবুজ বিশ্ব গড়ার লক্ষ্যে জাতিসংঘের অধিভুক্ত সারাবিশ্বের নেতৃস্থানীয় ব্যাংকগুলো নিয়ে এই নেট-জিরো ব্যাংকিং জোট গঠিত।

সোমবার (২৫ এপ্রিল) ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্যারিস চুক্তির বৈশ্বিক তাপমাত্রা লক্ষ্যসমূহ পূরণের স্বার্থে ২০৫০ সালের মধ্যে শূন্য মাত্রার কার্বন নির্গমন নীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকের ঋণদান ও বিনিয়োগ কর্মসূচি পালনে সিটি ব্যাংক এখন প্রতিশ্রুতিবদ্ধ।

ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স ইনিশিয়েটিভ (ইউএনইপিএফআই)-এর উদ্যোগে নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্স (এনজেডবিএ) গঠিত হয়েছে এবং এটি গ্লাসগো ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর নেট জিরো (জিএফএএনজেড)-এর ব্যাংকিং অংশ। জলবায়ু ও অর্থ সংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত এই জোটের সভাপতিত্ব করেন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আর্থিক খাতের দায়িত্বকে বেঁধে দেবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেই এই জোট যারা বিশ্বব্যাপী ব্যাংকিং সম্পদের প্রায় ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করে। এই জোটে ৪০টি দেশের ১০০টিরও বেশি সদস্য ব্যাংক রয়েছে। নেট-জিরো ব্যাংকিং একটি স্বল্প-কার্বন ভিত্তিক, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি নির্মাণে ব্যাংকগুলির ভূমিকাকে নিরূপণ ও সমর্থন করে।

বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর অন্যতম সিটি ব্যাংক তার ঋণ, বিনিয়োগ ও উপদেষ্টা সেবার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জীবনমানের সঙ্গে আপোস না করে অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখছে। টেকসই অর্থায়ন ও সবুজ অর্থায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্যে কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিং ২০২০ অনুসারে সিটি ব্যাংক বাংলাদেশের শীর্ষ-১০ টেকসই ব্যাংকের মধ্যে অন্যতম হিসাবে স্বীকৃতিও পেয়েছে গত বছর।

প্যারিস চুক্তি ও জাতিসংঘের বৃহত্তর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পৌঁছানোর জন্যে সিটি ব্যাংক তার ঋণ প্রদানের বেলায় দায়িত্বশীল অর্থায়নকে মেনে চলে এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের টেকসই আর্থিক নীতির আলোকে জনগণের উন্নতির জন্য গ্রাহকদের জন্য পরিবেশগত, সামাজিক এবং গভর্নেন্স (ইএসজি) বিনিয়োগ নীতি অনুসরণ করে থাকে।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

২৬ এপ্রিল ২০২২
ফেভিকন

জাতিসংঘের নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্সের সদস্য সিটি ব্যাংক

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ ৯৩ বার পড়া হয়েছে

জাতিসংঘের নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্সের সদস্য সিটি ব্যাংক

আপডেট সময় : ০২:০০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২