1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট, না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হেরে গেলেন চিত্রনায়িকা তানিন সুবহা। মঙ্গলবার রাত আটটার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার সহশিল্পী চিত্রনায়িকা শিরিন শিলা। সুবাহ’র মৃত্যুর খবরে তার ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

সহশিল্পীর মৃত্যুর খবর জানিয়ে শিরিন শিলা লেখেন, ‘তানিন সুবহা আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রাত ৭.৫৭ মিনিটে আমাদের সবাইকে ছেড়ে চলে গেলো’।

এর আগে গত রোববার তানিন সুবহাকে ক্লিনিক্যালি ডেথ অর্থাৎ অঘোষিত মৃত হিসেবে ঘোষণা করে চিকিৎসকেরা। এছাড়াও লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ক্রমশ খারাপ হচ্ছিল তানিন সুবহা’র; সিদ্ধান্ত নেওয়া হয় লাইফ সাপোর্ট খুলে ফেলার।

চিকিৎসকরা জানান, সুবহার হৃদ্যন্ত্র কিছুটা সচল থাকলেও তার মস্তিষ্ক আর কাজ করছিল না। তখন তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। তবে তখনো লাইফ সাপোর্ট চালু রেখেছিলেন, কারণ পরিবারের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছিলেন; বিশেষ করে নায়িকার স্বামীর সিদ্ধান্তের।

এর আগে গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবহা। প্রথমে আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফেরেন। তবে সন্ধ্যায় আবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানেই ছিলেন লাইফ সাপোর্টে।

২০১২ সালের ১ জানুয়ারি তানিন সুবহা ক্লোজআপ ওয়ানের অডিশনের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। প্রথমে গানের মাধ্যমে যাত্রা শুরু করলেও পরে অভিনয়ে মনোনিবেশ করেন। তার প্রথম কাজ ছিল একটি বিজ্ঞাপনচিত্রে, এরপর মোশাররফ করিমের বিপরীতে ‘যমজ’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। সিনেমায় তার অভিষেক হয় ‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে, যদিও এটি মুক্তি পায়নি। পরবর্তীতে ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নিজের অবস্থান দৃঢ় করেন।

তানিন সুবহা তার ক্যারিয়ারে ‘ভালো থেকো’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তার মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’।

১০ জুন ২০২৫
ফেভিকন

খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট, না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট, না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন

আপডেট সময় : ১১:৩৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫