1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

খাদিজার নিঃশর্ত মুক্তির দাবিতে অ্যামনেস্টির বিবৃতি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার নিঃশর্ত মুক্তি চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বিবৃতিতে খাদিজার চিকিৎসা সেবা নিশ্চিত করা ও দ্রুত সব মামলা তুলে নেওয়ারও দাবি জানানো হয়।

বুধবার (১ নভেম্বর) এক টুইট বার্তায় এ বিবৃতি প্রকাশ করে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, খাদিজাতুল কুবরা (২০) এক বছরেরও বেশি সময় ধরে বিনা বিচারে করাগারে আছেন। ২০২০ সালে একটি ওয়েবিনারে উপস্থাপনার কারণে সম্প্রতি বাতিল হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এর দুই বছর পর ২০২২ সালের ২৭ আগস্ট তাকে গ্রেফতার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ওয়েবিনারে উপস্থাপনের সময় তার বয়স ১৭ বছর হলেও তাকে প্রাপ্ত বয়স্ক হিসাবে ধরে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে এবং একের পর এক জামিনের আবেদন প্রত্যাখ্যান করা হচ্ছে। তার জামিনের পরবর্তী শুনানির দিন ১০ নভেম্বর।

পড়াশুনার জন্য খাদিজার এখন ক্যাম্পাসে থাকা উচিত জানিয়ে বিবৃতিতে বলা হয়, একটি কঠোর আইনের জন্য খাদিজার জেলে থাকা উচিত নয়।

বিবৃতিতে তারা খাদিজার মুক্তি দাবি করে একটি স্বাক্ষরের আয়োজন করেন। বাংলাদেশ সরকারের কাছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তিন দাবি হলো ১.খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি ২. তার মুক্তি যতদিন মূলতবি থাকবে ততদিন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ৩. মত প্রকাশের স্বাধীনতার নিশ্চিত করতে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে অভিযুক্ত ও আটক সবাইকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

০২ নভেম্বর ২০২৩
ফেভিকন

খাদিজার নিঃশর্ত মুক্তির দাবিতে অ্যামনেস্টির বিবৃতি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০১:১৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ১৩০ বার পড়া হয়েছে

খাদিজার নিঃশর্ত মুক্তির দাবিতে অ্যামনেস্টির বিবৃতি

আপডেট সময় : ০১:১৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩