1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

কানে ভালোবাসা ছড়ালেন শাকিরা

শাকিরা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ ডেস্কঃ কান চলচ্চিত্র উৎসব মানেই নানা প্রাপ্তি-অপ্রাপ্তির গল্পগাথা। তবে চাওয়া-পাওয়ার হিসাব একপাশে রেখেই বিশ্ব চলচ্চিত্রের এ বর্ণাঢ্য আসরে অংশ নেন তারকারা। তাই তো ৭৫তম আসরের লালগালিচাতেও তারকারা ছড়িয়ে দিচ্ছেন ভালোবাসার শুভ্রতা। গত ১৭ মে শুরু হওয়া এই উৎসবে এরই মধ্যে অংশ নিয়েছেন বিশ্বের নামিদামি তারকা শিল্পীরা। সম্প্রতি কানের লালগালিচায় ভালোবাসার চুম্বন ছড়িয়ে দিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা। গত বুধবার ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছিল বাজ লারম্যান পরিচালিত ‘এলভিস’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার।

কানের প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত ‘এলভিস’ দেখানোর আগে ছিল লালগালিচার জৌলুস। এতে ছবিটির কলাকুশলী ছাড়াও অংশ নেন শাকিরা এবং প্রখ্যাত সংগীতশিল্পী এলভিস প্রিসলির স্ত্রী প্রিসিলা প্রিসলি। শাকিরাসহ ‘এলভিস’ ছবির কলাকুশলীদের লালগালিচায় হাঁটার সময় বেজেছে এলভিস প্রিসলির বিখ্যাত গান ‘হাউন্ড ডগ’ এবং ‘জেলহাউস রক’। ‘এলভিস’ সিনেমার বিষয়বস্তু কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির জীবন এবং গানে তাঁর অভূতপূর্ব খ্যাতি পাওয়া।

রহস্যময় ম্যানেজার কর্নেল টম পার্কারের সঙ্গে তাঁর ২০ বছরের জটিল সম্পর্কের নানা বিষয়। আর প্রিসলির সেই পথচলার কেন্দ্রবিন্দুতে ছিলেন তাঁর স্ত্রী। ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় আগামী ২২ জুন ফ্রান্সে ও আগামী ২৪ জুন উত্তর আমেরিকায় মুক্তি পাবে ছবিটি।

ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়তে পারেন……

২৮ মে ২০২২
ফেভিকন

কানে ভালোবাসা ছড়ালেন শাকিরা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০১:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ৫৫ বার পড়া হয়েছে

কানে ভালোবাসা ছড়ালেন শাকিরা

আপডেট সময় : ০১:২১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২