1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

এক্সিম ব্যাংকের দুই চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে ৮৫৭ কোটি টাকা জালিয়াতির মামলা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জালিয়াতির মাধ্যমে ঋণের সাড়ে ৮০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সিম ব্যাংকের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন—ঋণগ্রহীতা মদিনা ডেটস অ্যান্ড নাটসের মালিক মোজাম্মেল হোসাইন, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, তার স্ত্রী ও সাবেক পরিচালক নাসরিন ইসলাম, সাবেক পরিচালক ও বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজ হোসেন, এক্সিম ব্যাংকের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মো. আসাদ মালেক, সাবেক ভাইস প্রেসিডেন্ট ও দ্বিতীয় কর্মকর্তা মোসা. জেসমিন আক্তার, সিনিয়র অফিসার কাওসার আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরমান হোসেন, সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আনিছুল আলম, অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইব্রাহিম খান, অ্যাডিশনাল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মঈনুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাকসুদা খানম, সাবেক ম্যানেজিং ডিরেক্টর মো. জসিম উদ্দিন ভূঁইয়া, সাবেক অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল বারী, সাবেক অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ুন কবীর, সাবেক পরিচালক মো. আব্দুল্লাহ, মো. নুরুল আমিন, অঞ্জন কুমার সাহা, মো. নাজমুস সাদেকিন ও সাবেক স্বতন্ত্র পরিচালক মিয়া মোহাম্মদ কাওসার।

দুদকের এজাহারে বলা হয়, মদিনা ডেটস অ্যান্ড নাটসের উদ্যোক্তা মোজাম্মেল হোসাইন অসৎ উদ্দেশ্যে এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা থেকে ঋণ গ্রহণ করেন। এ ঋণ অনুমোদনের ক্ষেত্রে ব্যাংকের উচ্চ পর্যায়ের পরিচালক, চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগসাজশে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করেন। ঋণ অনুমোদন ও বিতরণের ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করা হয়েছে। পরে ওই ঋণ খেলাপি হয়ে ব্যাংকটি বিপুল অঙ্কের অর্থ ক্ষতির মুখে পড়ে। এতে সরকারের আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের ব্যবসা সম্পর্কে যাচাই ছাড়া ঋণ অনুমোদন করে ৮৫৭ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৭৫০ টাকা আত্মসাৎ করে দণ্ডবিধি ১০৯-সহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

১৮ আগস্ট ২০২৫
ফেভিকন

এক্সিম ব্যাংকের দুই চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে ৮৫৭ কোটি টাকা জালিয়াতির মামলা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

এক্সিম ব্যাংকের দুই চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে ৮৫৭ কোটি টাকা জালিয়াতির মামলা

আপডেট সময় : ০১:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫