1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

এই ভূমিতে একই আকাশের নিচে গড়ে উঠেছে মন্দির-মসজিদ : সোনাম

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিনয় থেকে বেশ কিছুদিন ধরেই দূরে রয়েছেন সোনাম কাপুর। স্বামী, সন্তান ও সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সোনাম যেন পুরোদস্তর একজন গৃহিণী। 

এরই মধ্যে বিশ্ব মা দিবসে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী। বর্তমানে ভারত ও পাকিস্তানের পরিস্থিতি নিয়ে নানা শঙ্কা, ভয়, উৎকণ্ঠা বিরাজ করছে মানুষের মনে। দুই দেশের লড়াইয়ে নতুন করে বিভেদের সৃষ্টি হয়েছে।

এমন অবস্থায় সোনামের বার্তা ছুঁয়ে গেছে ভক্তদের মন। মাতৃত্ব মানে শুধুই মা নয়, সেটাই বোঝাতে চেয়েছেন অভিনেত্রী। তার মা নিজেই শিখিয়েছেন, মাতৃত্ব জাতি, সংস্কৃতি ও ধর্মেরও ঊর্ধ্বে যেতে পারে।

সম্প্রতি ভারতের মানচিত্রের একটি ছবি শেয়ার করেন সোনাম কাপুর। সেই মানচিত্রের পাশে রয়েছে বিভিন্ন ধর্মের চিহ্ন। এই তাৎপর্যপূর্ণ ছবির সঙ্গে নিজের পরিবারের মায়েদের ছবিও ভাগ করে নেন তিনি।

ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “মায়ের উপস্থিতিতে আমি বুঝেছি, কোমল মুখের আড়ালেও রয়েছে শক্তির আধার। মায়ের প্রার্থনায় আমি ভালবাসার প্রতিটি ভাষা শুনতে পেয়েছি। মায়ের সফরের মাধ্যমেই আমি শিখেছি, সীমান্ত বা ভিন্ন বিশ্বাসের ঊর্ধ্বে থাকে মাতৃত্ব। তিনি আমার মা। তিনিই ভারতমাতার প্রতিফলন।”

সোনম আরও লেখেন, “এই ভূমিতেই একই আকাশের নীচে মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বার গড়ে উঠেছে। এই ভূমিতে বিভেদের ভাষা নয়, ভালবাসার ভাষা উচ্চৈস্বরে বলা হয়।

রিবংশ রাই বচ্চনের কবিতার দুই পংক্তিও ভাগ করে নেন সোনম। সবশেষে অভিনেত্রী লেখেন, “এই মাতৃদিবসে, আমি শুধু আমার মাকে উদ্‌যাপন করছি না। বরং যে মায়েরা আমাদের একসঙ্গে থাকতে, পরস্পরকে ভালোবাসতে ও পরস্পরকে নিয়ে চলতে শিখিয়েছেন, তাদের জন্যও এই উদ্‌যাপন। এই ভারতেই আমি বিশ্বাস করি। এই ভালবাসা দেখেই আমি বড় হয়েছি।”

১১ মে ২০২৫
ফেভিকন

এই ভূমিতে একই আকাশের নিচে গড়ে উঠেছে মন্দির-মসজিদ : সোনাম

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

এই ভূমিতে একই আকাশের নিচে গড়ে উঠেছে মন্দির-মসজিদ : সোনাম

আপডেট সময় : ১০:৩৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫