1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

এই দায়িত্ব একটি আমানত, খেয়ানত করা হবে না: ফরহাদ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী এস এম ফরহাদ হোসেন বলেছেন, এই দায়িত্ব একান্তই একটি আমানত। এর খেয়ানত করা হবে না। কারণ, কেয়ামতের দিন এর জন্য জবাবদিহি করতে হবে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষে নির্বাচনে জয়লাভের পর এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

জিএস ফরহাদ বলেন, এই বিজয় ব্যক্তি ফরহাদের নয়। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়। আমি মনে করি, এই পদে দায়িত্ব পাওয়া একটি গুরুদায়িত্ব এবং আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা।

তিনি আরও বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আর যারা আমাকে ভোট দেননি, তারাও আমারই সহপাঠী, ভাই-বোন। আমি তাদের সবার প্রতিনিধি। এই দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালন করতে চাই।

সাংবাদিকদের উদ্দেশে ফরহাদ বলেন, আমি কোনো বিজয় মিছিল করবো না, করতেও চাই না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এটিই যথেষ্ট। আমি চাই আমার কাজের মাধ্যমেই মানুষ জানুক, এই পদে একজন দায়িত্বশীল প্রতিনিধি ছিল।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছেই আমি জবাবদিহি করতে চাই। দায়িত্ব পালনের সময় যদি কোথাও ভুল করি, তাহলে আপনারাই আমাকে শুধরে দিন। এই দায়িত্ব পালন করতে গিয়ে যেন কখনো কারও বিশ্বাস ভাঙি না, সেটিই আমার সবচেয়ে বড় চাওয়া।

চূড়ান্ত ফলাফলে জানা যায়, জিএস পদে ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রদল নেতা তানভীর বারী হামীম, যিনি পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এবারের ডাকসু নির্বাচনে মোট আটটি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দেন।

১০ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

এই দায়িত্ব একটি আমানত, খেয়ানত করা হবে না: ফরহাদ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:৩৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

এই দায়িত্ব একটি আমানত, খেয়ানত করা হবে না: ফরহাদ

আপডেট সময় : ১১:৩৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫