1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আবারও মেসির জোড়া গোল, শেষ ষোলোয় মিয়ামি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: সর্বশেষ কবে নকআউট ম্যাচ জিতেছিলো ইন্টার মিয়ামি? পরিসংখ্যান ঘেঁটে তাদের নিজেদেরও বের করতে কষ্ট হওয়ার কথা। কারণ, যুক্তরাষ্ট্রের লিগে পেছনের সারির দল ছিল ইন্টার মিয়ামি। তবে, লিওনেল মেসি নামক জিয়ন কাঠির ছোঁয়ায় যেন রাতারাতি বদলে গেলো যুক্তরাষ্ট্রের এই ক্লাবটি।

এবার লিগ কাপের শেষ ৩২-এর ম্যাচে খেলতে নেমেও জোড়া গোল করলেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা। তার জোড়া গোলে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ইন্টার মিয়ামি। সে সঙ্গে তারা উঠে এসেছে শেষ ষোলোয়।

লিগ কাপের এবার প্রথম আসর। এই আসরে মেসির ছোঁয়ায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ইন্টার মিয়ামি। স্বাগতিক অরল্যান্ডো সিটির বিপক্ষে দুর্দান্ত জয়ই তার প্রমাণ।

এ নিয়ে তিন ম্যাচে ৫ গোল করলেন মেসি। প্রথম ম্যাচে একটি, পরের দুই ম্যাচে ২টি করে গোল এলো তার কাছ থেকে। বুধবার রাতেও মেসি শুরুতে এগিয়ে দিয়েছিলেন দলকে। ম্যাচের সপ্তম মিনিটেই রবার্ট টেলরের লফটেড বলটিকে ধরে নিয়ে দুর্দান্ত এক ভলিতে অরল্যান্ডোর পেদ্রো গ্যালেসকে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে দেন মেসি।

১০ মিনিট পরই অবশ্য ম্যাচে ফিরে আসে অরল্যান্ডো। ১৭তম মিনিটে সিজার আরাউজোর দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে অরল্যান্ডো। ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ।

ম্যাচের ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করে ইন্টার মিয়ামির জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। ম্যাচের ৬৩তম মিনিটে বার্সেলোনা থেকে আসা ডিফেন্ডার জর্ডি আলবাকে মাঠে নামান কোচ জেরার্ডো মার্টিনো। সে সঙ্গে যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক হলো তার। শুধু তাই নয়, সে সঙ্গে সাবেক সতীর্থ লিওনেল মেসি এবং সার্জিও বুস্কেটসের সঙ্গে খেলার সুযোগ পেলেন তিনি।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

০৩ আগস্ট ২০২৩
ফেভিকন

আবারও মেসির জোড়া গোল, শেষ ষোলোয় মিয়ামি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০২:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে

আবারও মেসির জোড়া গোল, শেষ ষোলোয় মিয়ামি

আপডেট সময় : ০২:০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩