1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আপনারা ঝগড়া করবেন আর তারা গীটার বাজাবে : ফারুকী

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরপর দুইটি স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যেখানে তিনি বলতে চেয়েছেন, যে ঐক্যের জোড়ে দেশকে ফ্যাসিস্টদের কবল থেকে বাঁচানো সম্ভব হয়েছিল আজ সেই ঐক্যের অভাবই ফ্যাসিস্টদের আনন্দের খোরাক জোগাবে। 

শনিবার মধ্যরাতে ফেসবুকে ‘একটি গীটারের কথা’ শিরোনামে দেওয়া স্ট্যাটাসে ফারুকী লেখেন, ‘ফ্যাসিস্ট জানে আপনাদের ঐক্যই তাদের দেশছাড়া করেছে।  এখন আপনাদের অনৈক্য তাদের ফেরার রাস্তা যদিওবা নাও করে, অ্যাট লিস্ট আপনাদের ঝগড়াঝাটি তাদের শান্তি দিবে।’

‘আপনারা ঝগড়া করবেন আর তারা গীটার বাজাবে। আপনারা যতো বিরোধে জড়াবেন তারা ততো আনন্দে গীটার বাজাবে। এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা পরস্পর বিরোধী মত নিয়েও শ্রদ্ধার সাথে সহাবস্থান করবেন নাকি উনাকে গীটার বাজাতে দিবেন।’

এরপর আরেকটি স্ট্যাটাসে এই নির্মাতা লিখেন, ‘বিপ্লব হ্যাজ ঠু মেনি ফাদারস নাউ! সবাই মনে করছে এই বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা উনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে। যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করতো।’

এই আন্দোলনে জনগণ কোনো দলের বা বিশেষ মতাদর্শ নিয়ে যোগ দেয় নি সে কথা উল্লেখ করে তিনি লিখেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, ৫ আগস্ট কোন বিশেষ মতাদর্শের পক্ষে কোন ম্যান্ডেট প্রদান করে নাই জনগণ! এটা পরিষ্কার মাথায় রাখা ভালো। ৫ আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছে।’

এখন দেশ কীভাবে চলবে এই রায় ও জনগণ দিবেন বলে তিনি লিখেন, ‘এখন যার যার যা এজেন্ডা আছে, কি ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কি রকম করতে চান এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবে কাদেরটার পক্ষে তারা আছে।’ সর্বশেষ তিনি লিখেন, ‘ক্লিয়ার?’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সরব ছিলেন এই নির্মাতা। সরকার পতনের পরেও বিভিন্ন বার্তা নিয়ে হাজির হচ্ছেন তিনি। যেখানে কেমন দেশ চান, কেমন সরকার দেখতে চান- সেই আকাঙ্খার কথা তুলে ধরেছেন।

২৯ সেপ্টেম্বর ২০২৪
ফেভিকন

আপনারা ঝগড়া করবেন আর তারা গীটার বাজাবে : ফারুকী

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে

আপনারা ঝগড়া করবেন আর তারা গীটার বাজাবে : ফারুকী

আপডেট সময় : ০৪:৩২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪