1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

আতঙ্ক কাটিয়ে শিগরিই ঘুরে দাঁড়াবে দেশের পুঁজিবাজার : শাকিল রিজভী

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ দেশের পুঁজিবাজারে বড় ধরনের পতন ঘটছে। গত সপ্তাহের শেষ দুই কর্মদিবস বুধ ও বৃহস্পতিবার দেশের পুঁজিবাজারে বড় ধরনের দরপতন ঘটে। সেই ধারাবাহিকতায় আজ রোববার সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় দরপতন দেখা যায় দেশের পুঁজিবাজারে। বলা হচ্ছে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারণেই পুঁজিবাজার বড় ধাক্কা খেয়েছে। তবে এই অবস্থা দ্রুত কেটে যাবে বলে মনে করেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী।

শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে শাকিল রিজভী বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও মনস্তাত্ত্বিকভাবে এটি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। অনেকেই কম দামে ভালো শেয়ার কীভাবে কেনা যায়, সেই অপেক্ষায় আছেন। তবে বাজার তার আপন শক্তিতে ঘুরে দাঁড়াবে বলে ফেসবুক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন।

পুঁজিবাজারের বিনিয়োগকারীদের ঋণাত্মক ঋণ হিসাব ৩০ ডিসেম্বরের মধ্যে সমন্বয়ের নির্দেশনাকে কেন্দ্র করে বাজারে একটি গোষ্ঠী সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সেই আতঙ্কের সঙ্গে নতুন করে যুক্ত হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। তাতেই আতঙ্কিত বিনিয়োগকারীরা হুজুগে শেয়ার বিক্রি শুরু করেন। ফলে বাছবিচার ছাড়াই লেনদেন হওয়ায় অধিকাংশ শেয়ারের দরপতন ঘটেছে।

ইউক্রেনে হামলার ঘটনায় নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত রুশ প্রতিষ্ঠান ভিটিবি ক্যাপিটালের লেনদেন স্থগিত করেছে যুক্তরাজ্য। এদিকে তাবৎ বিশ্বের বড় সব পুঁজিবাজারেও গত সপ্তাহের শেষ দিকে বড় ধরনের দরপতন ঘটে। কোনো সম্পর্ক না থাকলেও বড় পুঁজিবাজারগুলোয় বড় ধরনের দরপতনের কারণে সারা বিশ্বের বিনিয়োগকারীদের মতো এ দেশের বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

গত বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০৯ পয়েন্ট বা দেড় শতাংশ কমেছে। আর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটেই ১১২ পয়েন্ট পড়ে যায়। দিনের লেনদেন শেষে অবশ্য পতন বেড়ে দাঁড়ায় ১৬৩ দশমিক ৩০ পয়েন্ট (২.৩৯%)। চলতি বছরে এখন পর্যন্ত এটিই ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ পতন।

এ বিষয়ে জানতে চাইলে শাকিল রিজভী বলেন, ‘অতীতে আমরা দেখেছি, আতঙ্কিত হয়ে যাঁরা শেয়ার বিক্রি করেন, তাঁরা লোকসানের মুখে পড়েন। কারণ, আতঙ্কিত হয়ে কম দামে তাঁরা শেয়ার বিক্রি করেন। কিন্তু বাজার তো আবার তার নিয়মে ঘুরে দাঁড়ায়। তখন দেখা যায়, যাঁরা লোকসানে শেয়ার বিক্রি করেছিলেন, তাঁদের আবার বেশি দামে শেয়ার কিনতে হয়। তাই আতঙ্কিত না হয়ে বিনিয়োগকারীদের উচিত ধৈর্য ধরে অপেক্ষা করা।’

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়তে পারেন……

২৮ ফেব্রুয়ারি ২০২২
ফেভিকন

আতঙ্ক কাটিয়ে শিগরিই ঘুরে দাঁড়াবে দেশের পুঁজিবাজার : শাকিল রিজভী

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৪০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২ ৫৯ বার পড়া হয়েছে

আতঙ্ক কাটিয়ে শিগরিই ঘুরে দাঁড়াবে দেশের পুঁজিবাজার : শাকিল রিজভী

আপডেট সময় : ১০:৪০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২