1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আইনের সম-অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে : ত্রাণ উপদেষ্টা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, আইন প্রণীত হয় মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান আমরা কেউ খণ্ডিত মানুষ নই। আইন কেবলমাত্র মানুষের জন্যই আইন প্রণয়ন করা হয়। সুতরাং প্রত্যেক মানুষ আইনের সম-অধিকার পাচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে আমরা কাজ করছি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুর্গাপূজা এবং বন্যা পরবর্তী পুনর্বাসন নিয়ে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা বলেন, অসাধারণ সুন্দর ও সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশ। দুর্ভাগ্যজনকভাবে নানা ব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে আমাদের বিপর্যস্ত পর্যায়ে পড়তে হয়েছে। ২০২৪ এর ছাত্রজনতার বিজয় অতীতের সব অব্যবস্থাপনা ও দুর্নীতি প্রতিরোধ এবং পরিবর্তনের সুযোগ। আমি বিশ্বাস করি যদি সবাই এক সুরে গাইতে পারি, সবাইকে এক সুতোয় গাঁথতে পারি, তবে সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

পূজা উদযাপন পরিষদের নেতাদের আশ্বস্ত করে তিনি বলেন, এবারের দুর্গাপুজায় নির্বাহী আদেশে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এটি যেন সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করা হয়, সেজন্য সব মহলের সঙ্গে আলোচনা করব।

এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতায় কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যাচাই-বাছাই না করে সিদ্ধান্ত না নিতে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা থেকে বিরত থাকতে অনুরোধ জানান।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া (বিপিএম সেবা), র‌্যাব, এনএসআই, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০ অক্টোবর ২০২৪
ফেভিকন

আইনের সম-অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে : ত্রাণ উপদেষ্টা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে

আইনের সম-অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে : ত্রাণ উপদেষ্টা

আপডেট সময় : ১১:২২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪