1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ক্ষমতায় থাকতে ওয়াগনারের সাহায্য চাইলো নাইজারের জান্তা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: ক্ষমতায় টিকে থাকতে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সাহায্য চেয়েছে নাইজারের জান্তা। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা প্রেসিডেন্টকে মুক্তি দেওয়া এবং ক্ষমতা থেকে সরে না দাঁড়ালে পশ্চিম আফ্রিকান দেশটিতে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছে প্রতিবেশীরা। তার ডেডলাইন এগিয়ে এগিয়ে আসার পরিপ্রেক্ষিতেই তড়িঘড়ি করে ওয়াগনারের দ্বারস্থ হন নাইজারের সামরিক জেনারেলরা।

নাইজারে সাম্প্রতিক সামরিক অভ্যুত্থানের অন্যতম নেতা জেনারেল সলিফু মোডি প্রতিবেশী দেশ মালিতে গিয়ে ওয়াগনারের একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানিয়েছেন। সাংবাদিক এবং সোফান সেন্টারের সিনিয়র রিসার্চ ফেলো ওয়াসিম নাসর বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) এ তথ্য জানিয়েছেন। এছাড়াও মালির তিনটি সূত্র এবং একজন ফরাসি কূটনীতিক ওয়াগনারের সঙ্গে নাইজার জান্তার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়াগনার গ্রুপ প্রস্তাবটি বিবেচনা করছে বলে জানিয়েছেন নাসর। তিনি বলেছেন, তাদের (জান্তা) ওয়াগনারকে দরকার। কারণ ওরাই ক্ষমতা ধরে রাখার জন্য গ্যারান্টি হয়ে উঠবে।

নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজউমকে মুক্তি দিয়ে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য জান্তা প্রশাসনকে সময়সীমা বেঁধে দিয়েছিল পশ্চিম আফ্রিকান সামরিক জোট ইকোওয়াস। রোববার (৬ আগস্ট) শেষ হচ্ছে সেই সময়সীমা।

গত বৃহস্পতিবার জান্তা প্রধান জেনারেল আবদুরাহমান চিয়ানির সঙ্গে দেখা করার জন্য একটি মধ্যস্থতাকারী দলকে নাইজারে পাঠানো হয়েছিল। কিন্তু তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি জান্তা সরকার। এরপরেই শুক্রবার ইকোওয়াস সদস্যদের প্রতিরক্ষা প্রধানরা নাইজারে সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেন এবং ডেডলাইন ঘোষণা করেন।

তবে নাইজারে যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মালি সফর করা জেনারেল সলিফু মোডি। তিনি বলেছেন, নাইজারের ‘নতুন লিবিয়া’ হওয়া ঠেকাতে যা যা করা দরকার, তা তারা করবেন।

নাইজারকে ওই অঞ্চলে পশ্চিমাদের শেষ নির্ভরযোগ্য সন্ত্রাসবাদবিরোধী অংশীদার হিসেবে দেখা হয়। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সামরিক অভ্যুত্থান অনেকটা সাধারণ ঘটনা হয়ে উঠেছে। নাইজারের সামরিক নেতারা পশ্চিমা দেশগুলো, বিশেষ করে সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্সকে প্রত্যাখ্যান করে রাশিয়ার দিকে ঝুঁকছেন।

মালিসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশে দীর্ঘদিন ধরে কাজ করছে ওয়াগনার গ্রুপ। তবে সেসব জায়গায় তাদের বিরুদ্ধে মারাত্মক হয়রানির অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

০৬ আগস্ট ২০২৩
ফেভিকন

ক্ষমতায় থাকতে ওয়াগনারের সাহায্য চাইলো নাইজারের জান্তা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১২:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে

ক্ষমতায় থাকতে ওয়াগনারের সাহায্য চাইলো নাইজারের জান্তা

আপডেট সময় : ১২:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩