1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

রাজধানীতে পুলিশের গাড়িসহ ৭-৮টি গাড়িতে আগুন-ভাঙচুর

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: রাজধানীতে পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ। এছাড়া কয়েকটি বাসে আগুন দেওয়া হয়েছে। সংঘর্ষে ৬-৭ জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দাবি করছে, পুলিশের সাঁজোয়া যান, পিকআপ ভ্যান ও কয়েকটি বাসে আগুন এবং ভাঙচুর করেছেন বিএনপি নেতাকর্মীরা।

ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর যাত্রাবাড়ী, নয়াবাজার, ধোলাইখাল ও শ্যামলী এলাকায় পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া ও ভাঙচুর করা হয়।

শনিবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, আজকে শুরু হওয়া সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকটি পুলিশের গাড়ি ও বাসে হামলার এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় রাজধানীর যাত্রাবাড়ী, নয়াবাজার, ধোলাইখাল ও শ্যামলী এলাকায় পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পুলিশের ৪-৫টি গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে এবং ৩-৪টি বাস ভাঙচুর করা হয়েছে।

ডিসি ফারুক হোসেন আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজধানীতে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পুলিশও কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপির সঙ্গে সংঘর্ষে জড়ায়।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

২৯ জুলাই ২০২৩
ফেভিকন

রাজধানীতে পুলিশের গাড়িসহ ৭-৮টি গাড়িতে আগুন-ভাঙচুর

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৭:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১১০ বার পড়া হয়েছে

রাজধানীতে পুলিশের গাড়িসহ ৭-৮টি গাড়িতে আগুন-ভাঙচুর

আপডেট সময় : ০৭:০৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩