শিরোনাম
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
কুমিল্লা জেলার বুড়িচং এলাকা হতে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি ১। মোঃ জিয়াউর রহমান @ জিয়া (২৬), পিতা-মোঃ আবু তাহের, সাং-দক্ষিণ বেতগাড়ী, থানা-গংগাচড়া, জেলা-রংপুর’কে গত ১০/০৪/২০২৩ তারিখ ২৩৪৫ ঘটিকায় গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক জানান, ধৃত আসামির বিরুদ্ধে রংপুর জেলার গংগাচড়া মডেল থানায় ২০১০ সালের একটি হত্যা মামলা রুজু করা হয়। মামলার পর থেকেই ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপনে রেখে পলাতক জীবনযাপন করে আসছে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০১৫ সালে ধৃত আসামিকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
১২ এপ্রিল ২০২৩











