শিরোনাম
আল-হাজ্ব টেক্সটাইলের বোর্ড সভার তারিখ পরিবর্তন
দৈনিক ঢাকা সংবাদ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেডের বোর্ডের বোর্ড সভার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি, বিকাল সাড়ে ৩টায় ওই সভা অনুষ্ঠিত হবে।
এর আগে কোম্পানিটি ৩১ জানুয়ারি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বোর্ড সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১৬ পয়সা।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…
৩১ জানুয়ারি ২০২৩











