1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ভারত গরু দেওয়া বন্ধ করলেই কৃতজ্ঞ থাকব : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমি যতবার ভারত সফর করি, সেখানকার সরকার বলে তোমাদের গরু দেব না। আমিও বলি, আপনারা গরু দেওয়া বন্ধ করলেই বরং আমরা কৃতজ্ঞ থাকব।

শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ পোলট্রি কনভেনশন-২০২৩ এর প্রথম দিনে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু পোল্ট্রি নয়, আমরা গবাদিপশুতেও এগিয়ে আছি। আমরা গবাদিপশু উৎপাদনে প্রায় স্বনির্ভর। ভারত থেকে গরু আসা বন্ধ হলেই আমরা পুরোপুরি স্বনির্ভর হয়ে যাব।

তিনি বলেন, আমাদের প্রায় ১৭ কোটি মানুষের প্রচুর মাংস ও ডিমের চাহিদা রয়েছে। এই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পোলট্রিশিল্প বেড়ে উঠেছে। পোলট্রিশিল্পের প্রধান সমস্যা বাজারে দাম ধরে রাখতে না পারা।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশের জনগণ সবসময়ই উদ্যমী। পোলট্রিশিল্প অনেক সংগ্রাম করে এখনও টিকে আছে। আপনাদের সঙ্গে সঙ্গে আমি নিজেও একজন খামারি হয়ে উঠেছি। আমি গরু, ছাগল, ভেড়া ও মুরগি পালন করি। ১৫ দিন পরপর সেগুলো কৃষিবিদরা পরিদর্শন করেন।

অধ্যাপক ড. আনোয়ারুল হক বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, ইউনিডো’র বাংলাদেশ প্রতিনিধি ড. জাকি উজ জামান, পোলট্রি প্রফেশনাল বাংলাদেশের উপদেষ্টা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. মোছাদ্দেক হোসেন।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

২৮ জানুয়ারি ২০২৩
ফেভিকন

ভারত গরু দেওয়া বন্ধ করলেই কৃতজ্ঞ থাকব : স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৭:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩ ৫৬ বার পড়া হয়েছে

ভারত গরু দেওয়া বন্ধ করলেই কৃতজ্ঞ থাকব : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩