1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

কাতার বিশ্বকাপে আজান ধ্বনিতে মুগ্ধ অমুসলিমরা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের অন্যতম ছোট দেশগুলোর একটি কাতারে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া ইভেন্ট উপভোগে সারা বিশ্বের লাখ লাখ ফুটবল ভক্তের উপস্থিতি এখন এই দেশটিতে। জাঁকজমক ফুটবল আয়োজনে মানুষকে মাতিয়ে রাখার পাশাপাশি ইসলামও প্রচার করছে কাতার। মূলত বিশ্বকাপ আয়োজনের সুবিধা কাজে লাগিয়ে ইসলাম সম্পর্কে মন পরিবর্তন করতে বা এমনকি ধর্মান্তরিত করার জন্য হাজার হাজার অমুসলিম দর্শনার্থীর কাছে শান্তির এই ধর্ম প্রচার করছে দেশটি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসলাম সম্পর্কে মন পরিবর্তন করতে বা এমনকি ধর্মান্তরিত করার জন্য কয়েক হাজার দর্শনার্থীর কাছে পৌঁছানোর জন্য বিশ্বকাপকে কাজে লাগিয়েছে গর্বিত মুসলিম দেশ কাতার। মূলত মধ্যপ্রাচ্যের উপসাগরীয় এই দেশটি হলো প্রথম কোনও মুসলিম দেশ যারা ফুটবল বিশ্বকাপের মতো বিশাল ইভেন্ট আয়োজন করেছে।

আর এই আয়োজন উপভোগে সারা বিশ্বের লাখ লাখ ফুটবল ভক্ত মধ্যপাচ্যের এই ধনী দেশটিতে পৌঁছেছেন এবং তাদের মধ্যে অমুসলিম দর্শকদের কাছেই ইসলামকে পরিচিত করিয়ে দিচ্ছে কাতার। এএফপি বলছে, কানাডিয়ান দম্পতি ডোরিনেল এবং ক্লারা পোপা কাতারের রাজধানী দোহার কাতারা সাংস্কৃতিক জেলায় অবস্থিত অটোমান-শৈলীর একটি মসজিদে নামাজের আযান শোনেন। দেয়ালে নীল ও বেগুনি রঙের টাইলসের চমৎকার মোজাইক থাকার কারণে এই মসজিদটি দোহার ব্লু মসজিদ নামে পরিচিত। মসজিদের সামনে যাওয়ার পর একজন গাইড কানাডীয় এই দম্পতিকে স্থাপনা ঘুরে দেখাতে ভেতরে নিয়ে যান।

৫৪ বছর বয়সী পেশায় অ্যাকাউনটেন্ট ডোরিনেল পোপা বলছেন, কাতারে এসে তারা প্রথমবার ইসলাম সম্পর্কে জানলেন। তিনি বলছেন, বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ও মানুষ সম্পর্কে আমাদের নানা কুসংস্কার আছে। আর সেগুলো মূলত অন্যদের কাছে (কোনও বিষয়বস্তু সম্পর্কে) প্রকাশের অভাবের কারণেই।’ ডোরিনেল পোপার স্ত্রী ক্লারা পোপা পেশায় একজন চিকিৎসক। ৫২ বছর বয়সী ক্লারা বলছেন, ‘(ইসলাম সম্পর্কে) আমাদের মাথায় কিছু ধারণা ছিল এবং এখন হয়তো সেগুলো পরিবর্তন হবে।’ এএফপি। কাতারের রিলিজিয়াস এনডোমেন্টস মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘ইসলামে ধর্মান্তরিতদের সংখ্যা নয়, বরং যারা এই ধর্ম সম্পর্কে যারা নিজেদের মতামত পরিবর্তন করছেন তাদের সংখ্যাই’ কাতারের লক্ষ্য। এএফপি।

০৬ ডিসেম্বর ২০২২
ফেভিকন

কাতার বিশ্বকাপে আজান ধ্বনিতে মুগ্ধ অমুসলিমরা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১২:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২ ৮১ বার পড়া হয়েছে

কাতার বিশ্বকাপে আজান ধ্বনিতে মুগ্ধ অমুসলিমরা

আপডেট সময় : ১২:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২