শিরোনাম
এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা
দৈনিক ঢাকা সংবাদ: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২টাকা ৩৬ পয়সা, যা আগের বছর ২ টাকা ২০ পয়সা ছিল। আগামী ২৫ জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…











