1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারা চ্যালেঞ্জ মোকাবিলার অগ্রযাত্রী: স্পিকার

দৈনিক ঢাকা সংবাদ
ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ বিশ্বে আজ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। বিশ্বের খ্যাতমান অর্থনীতিবিদগণ এ উন্নয়নের অনেকগুলো কারণের মাঝে বাংলাদেশের তৃণমূল নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে একটি কারণ হিসেবে চিহ্নিত করেছেন। বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি যখন একটি জাতীয় চ্যালেঞ্জ, তখন দেশের ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারা এই চ্যালেঞ্জ মোকাবিলার অগ্রযাত্রী।

জাতীয় অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি করে নেয়ার পাশাপাশি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও নারী উদ্যোক্তারা অবদান রেখে চলেছে।
রাজধানীর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর মাল্টি পারপাস হলে ‘জাতীয় নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২’ এ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) ও নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিলের যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নাসিব সভাপতি সিআইপি মির্জা নূরুল গণী শোভন।

নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে ড. শিরীন শারমিন চৌধুরী আরো বলেন, বর্তমান সরকার তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে কাজ করছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ১০০০ নারী উদ্যোক্তাকে প্রণোদনা প্রদান করেছে।

তিনি বলেন, নারী উদ্যোক্তাদের এখনো অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তাদের জন্য বরাদ্দকৃত প্রণোদনা, কোলেটারল ফ্রি লোন ইত্যাদি সুবিধা যেন নারী উদ্যোক্তারা সহজে পেতে পারেন সে লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন। নারী উদ্যোক্তাদের জন্য ‘এসেস টু এভেইলেবিলিটি অব সার্ভিস’ নিশ্চিত করতে হবে। কোভিড পরবর্তী সময়ে নারীদের জন্য সহযোগিতার হাত সকলকে আরো প্রসারিত করতে হবে।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার অর্থনৈতিক অভীষ্ট লক্ষ্য অর্জনে নারীর ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। সরকার ঘোষিত জাতীয় শিল্পনীতি ও এসএমই নীতিমালার ফলে বাংলাদেশে নারী উদ্যোক্তাদের দ্রুত বিকাশ ত্বরান্বিত হয়েছে। এক্ষেত্রে, নাসিব সারা বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সংগঠিত করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে। নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও বিষয়ভিত্তিক প্রশিক্ষণ-কর্মশালা, তদের দ্বারা উৎপাদিত পণ্যের প্রসার ও বাজারজাতকরণের ক্ষেত্রে নাসিব সহযোগিতা করছে।

স্পিকার বলেন, নারী উদ্যোক্তাদের আরো এগিয়ে নিতে ‘জাতীয় নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলেও নারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার দৃশ্যমান উপস্থিতি নিশ্চিত করেছে।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

২২ অক্টোবর ২০২২
ফেভিকন

ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারা চ্যালেঞ্জ মোকাবিলার অগ্রযাত্রী: স্পিকার

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৯:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ৬৭ বার পড়া হয়েছে

ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তারা চ্যালেঞ্জ মোকাবিলার অগ্রযাত্রী: স্পিকার

আপডেট সময় : ০৯:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২