শিরোনাম
জেমিনি সি ফুডের লভ্যাংশ ঘোষণা
দৈনিক ঢাকা সংবাদ: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ এবং ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে।
সূত্রে জানায়, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৭২ পয়সা আয় হয়েছিল। এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ০৮ ডিসেম্বর ২০২২ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর।
দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম
আরও পড়তে পারেন…











