1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ভোট শুরু

দৈনিক ঢাকা সংবাদ
ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক ঢাকা সংবাদ: গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ বুধবার শুরু হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ১৫৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন।

ভোটে জনগণ তাদের পছন্দের প্রতীক নৌকাকে বিজয়ী করবেন বলে মনে করছেন আওয়ামী লীগের প্রার্থী। এদিকে এই প্রথম এ এলাকায় সংসদ নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হতে যাচ্ছে।

ভোটের মাঠে পাঁচজন প্রার্থী থাকলেও লড়াই হওয়ার কথা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী নিশাদের মধ্যে।

‘মানুষ এখন উন্নয়ন চায়। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করেছি। পাশে দাঁড়িয়েছি। তাই নৌকাকে বিজয়ী করতে ভোটাররা ঐক্যবদ্ধ’ বললেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন। অপরদিকে ভোটের মাঠে নতুন হলেও ভোটারদের মাঝে শক্ত অবস্থান করে নেন স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ। আপেল প্রতীক পেয়ে তিনি চষে বেড়িয়েছেন চরসহ সাঘাটা-ফুলছড়ি উপজেলার গ্রামের আনাচে-কানাচে।

জেলা নির্বাচন কর্মকর্তা আবু মোত্তালিব জানান, নির্বাচনী সামগ্রী বিতরণের কাজ শেষ করে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন, “ইভিএমে ভোটগ্রহণে সচেতনতা তৈরিতে কয়েকদিন ধরেই ভোটারদের মাঝে ড্যামি ভোটের ব্যবস্থাসহ সব কার্যক্রম চালানো হয়েছে। সর্বোচ্চ সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণের জন্য সব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।”

গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম বলেন, “সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। ইভিএমে ভোটগ্রহণে পোস্টার, লিফলেট ও মাইকিং করে ভোটারদের সচেতন করা হয়েছে।”

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসএম

আরও পড়তে পারেন…

১২ অক্টোবর ২০২২
ফেভিকন

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ভোট শুরু

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০১:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২ ৭৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ভোট শুরু

আপডেট সময় : ০১:২৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২