শিরোনাম
রাশিয়া থেকে অপরিশোধিত তেল নিচ্ছে শ্রীলঙ্কা
ঢাকা সংবাদ ডেস্কঃ গ্যাসোলিন থেকে ডিজেল সব রকমের জ্বালানি সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। তাই রাশিয়া থেকে পাওয়া অপরিশোধিত তেলেই ‘দেউলিয়া’ শ্রীলঙ্কা এই জ্বালানি সঙ্কট কাটিয়ে ওঠার চেষ্টা করছে।
এক মুঠোফোন সাক্ষাৎকারে শ্রীলঙ্কার সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান সুমিথ বিজেসিংহে জানিয়েছেন, ‘রাশিয়ান গ্রেড অব সাইবেরিয়া লাইট’ হয়ে আসা অপরিশোধিত তেল সাপুগাসকান্দায় প্রক্রিয়াজাত করা হবে।’
২৮ মে (শনিবার) এই অপরিশোধিত তেল পাওয়া যাবে। ফলে দুই মাসের বেশি সময় বন্ধ থাকা তেল শোধনাগারটি আবারও চালু হতে যাচ্ছে। আগেই টুইটে এ কথা জানিয়েছিলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী।
রাশিয়ার ইউক্রেন অভিযানের পর বিশ্বজুড়ে নিন্দা আর নিষেধাজ্ঞার মধ্যেই সবশেষ এশীয় দেশ হিসেবে শ্রীলঙ্কাই রাশিয়ার অপরিশোধিত তেল গ্রহণ করছে।
সূত্র: ব্লুমবার্গ
ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়তে পারেন……
২৮ মে ২০২২











