সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান বেক্সিমকোর দখলে
ঢাকা সংবাদ ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে শীর্ষস্থান দখল করে রেখেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮২৮টি শেয়ার লেনদেন করেছে । যার আর্থিক মূল্য ২০৩ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৩ কোটি ৫৯ লাখ ৩৪ হাজার ৫৪৮টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য যার বাজার মূল্য ১৫৯ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৬২৯টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৩২ কোটি ৭৭ লাখ ১৭ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, আরডি ফুড, সালভো কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, এসিআই ফর্মুলেশন, ফু-ওয়াং সিরামিক এবং লাফার্জহোলসিম।
ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়তে পারেন……











