1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

আবার বলিউড প্রসঙ্গে যা বললেন মহেশ বাবু

আবার বলিউড প্রসঙ্গে যা বললেন মহেশ বাবু

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ ডেস্কঃ বলিউড নিয়ে একপ্রকার ‘তাচ্ছিল্য’ প্রকাশ করে বিস্ফোরক মন্তব্য করেছেন তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার মহেশ বাবু। তাকে বহন করার মতো সামর্থ্য বলিউডের নেই মনে করেন এ অভিনেতা।

সম্প্রতি ‘মেজর’ সিনেমার এক অনুষ্ঠানে হাজির হয়ে বলিউড প্রসঙ্গে এসব কথা বলেন মহেশ বাবু। যা নিয়ে ভারতের সিনেমহলে বিতর্কের ঝড় ওঠে।

এবার বিতর্কের মধ্যেই সুর পাল্টালেন মহেশ। এবার তিনি জানালেন, প্রস্তাব পেলে হিন্দি সিনেমায় কাজ করবেন। বলিউডকে তাচ্ছিল্য করে তার সেসব মন্তব্য নাকি মজার ছলে করা।

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে তার নতুন বক্তব্য তুলে ধরা হয়েছে।

মহেশ বলেন, ‘ওই কথাগুলো একেবারেই কথাচ্ছলে বলেছিলাম। কেউ কি সিরিয়াসলি ভেবেছেন, আমি জনসমক্ষে পারিশ্রমিক নিয়ে কথা বলব? তাছাড়া আমি কীভাবে জানব বলিউড অভিনেতারা কত পারিশ্রমিক পান?’

বলিউডে কাজ করতে চান বলে জানালেন এ দক্ষিণী অভিনেতা। বললেন, ‘অবশ্যই চাই। হিন্দি সিনেমা করতে পারলে ভালো লাগবে। মূল কথা, আমি যথা সম্ভব বহু ভাষার সিনেমায় কাজ করতে চাই। তবে সবসময় তেলেগু সিনেমাকে অগ্রাধিকার দেব।’

এর আগে বিপরীতটাই বলেছিলেন মহেশ বাবু। তিনি বলেছিলেন, আমি হিন্দি সিনেমার জন্য অনেক প্রস্তাব পেয়েছি, কিন্তু আমি মনে করি না তাদের আমাকে নেওয়ার সামর্থ্য আছে। আমি এমন একটি ইন্ডাস্ট্রিতে কাজ করে আমার সময় নষ্ট করতে চাই না, যারা আমাকে বহনে অক্ষম।

মহেশ বাবু আরও মন্তব্য বলেন, যে তারকাখ্যাতি ও সম্মান আমি এখানে (দক্ষিণে) পাই তা অনেক বড়, তাই আমি সত্যিই আমার ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কোনও ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবিনি। আমি সব সময়ই ভাবতাম সিনেমা করব এবং বড় হব। আমার স্বপ্ন এখন সত্যি হচ্ছে এবং আমি সুখী হতে পারব না।

মহেশ বাবুকে শেষ দেখা গিয়েছিল ‘সারিলেরু নেকেভভারু’তে, যেটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল৷অপেক্ষায় আছে ‘সরকারু ভারি পাটা’ সিনেমা; যেটি মুক্তি পাচ্ছে ১২ মে। এই সিনেমায় বাবুর নায়িকা কীর্তি সুরেশ।

ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়তে পারেন……

১৪ মে ২০২২
ফেভিকন

আবার বলিউড প্রসঙ্গে যা বললেন মহেশ বাবু

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২ ৫৬ বার পড়া হয়েছে

আবার বলিউড প্রসঙ্গে যা বললেন মহেশ বাবু

আপডেট সময় : ০৩:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২