সাপ্তাহিক লেনদেনের শীর্ষস্থান জেএমআই হসপিটালের দখলে
ঢাকা সংবাদ ডেস্কঃ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহজুড়ে শেয়ার লেনদেন করে শীর্ষস্থান দখল করে রেখেছে জেএমআই হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন করেছে । যার আর্থিক মূল্য ২৩০ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৮৩ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এসিআই ফর্মুলেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটি ১৬০ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শাইনপুকুর সিরামিকস, আইপিডিসি ফাইন্যান্স, ইউনিক হোটেল, ওরিয়ন ফার্মা, আরডি ফুড, ফরচুন সুজ এবং ইস্টার্ন হাউজিং।
ঢাকা সংবাদ.কম/এসআর
আরও পড়তে পারেন……











