1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ ‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে, চলে যায় গ্রাম আদালতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভাকক্ষে আয়োজিত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের নাটোর সদরের সমন্বয়কারী বিপ্লব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক।

এছাড়াও উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার(অতিরিক্ত) মিজানুর রহমান,যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, বাংলাদেশ গ্রাম আদালত প্রকল্পের বাগাতিপাড়া উপজেলার সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদসহ নিজেরা করি , টিএমএসএস,বুরো বাংলাদেশ, আরআরএফ,জাগরণী চক্র, এসএসএস এনজিওর কর্মকর্তারা,স্থানীয় সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ন্যায়ভিত্তিক সালিশ ব্যবস্থা নিশ্চিত করতে গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার করতে হবে। মিথ্যা মামলা ও অযথা হয়রানি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে গ্রাম আদালতের কার্যকর বিকল্প নেই। তাই ইউনিয়ন পরিষদের সালিশ কার্যক্রমকে আরও সক্রিয় ও গতিশীল করে তুলতে হবে। বক্তারা আরও বলেন, সালিশ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ দেওয়া যাবে না। এ জন্য ইউনিয়নের নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

১৮ জুন ২০২৬
ফেভিকন

বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬