সংরক্ষিত নারী আসনে এমপি প্রার্থী হতে চান মাসুমা আখতার
বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) প্রার্থী হতে চান মাসুমা আখতার। দীর্ঘ রাজনৈতিক পথচলায় মাঠের রাজনীতি, সাংগঠনিক দক্ষতা ও গবেষণাধর্মী কাজের মাধ্যমে তিনি দলীয় অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে কাজ করেছেন। এছাড়াও তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। সংগঠনের নীতি-নির্ধারণী কার্যক্রমে তথ্যভিত্তিক বিশ্লেষণ ও কৌশল প্রণয়নে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর আদর্শে বিশ্বাসী এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন ও সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
মাসুমা আখতার মনে করেন, আন্দোলনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে সংসদে গিয়ে নারী উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব। দল ও নেতাকর্মীদের আস্থাই তাকে সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে বলে তিনি উল্লেখ করেন।











