1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

সংরক্ষিত নারী আসনে এমপি হতে আলোচনায় যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অন্জনা আলম

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হওয়ার আগ্রহ প্রকাশ করে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছেন যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অন্জনা আলম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূল থেকে সংগঠনের সাথে সম্পৃক্ততা এবং প্রবাসে সক্রিয় ভূমিকার কারণে তিনি ইতোমধ্যেই দলীয় মহলে পরিচিত একটি নাম।

অন্জনা আলমের রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৮৪ সালে। তিনি রাজনীতিতে হাতেখড়ি নেন সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী মরহুমা খুরশিদ জাহান হক (চকলেট আপা)-এর হাত ধরে। সেই সময় থেকেই তিনি দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন এবং ধীরে ধীরে নিজেকে একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেন।

ঢাকা মহানগরের গুলশান থানার আওতায় তিনি দীর্ঘদিন সক্রিয় রাজনীতি করেছেন। বিভিন্ন সময়ে সরকারবিরোধী আন্দোলন ও কর্মসূচিতে অংশ নিয়ে মাঠপর্যায়ে কাজ করেছেন বলে দলীয় সূত্রে জানা যায়। সংগঠন শক্তিশালী করা, নারীদের রাজনীতিতে সম্পৃক্ত করা এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার মধ্য দিয়ে তিনি নিজস্ব অবস্থান তৈরি করেন।

পরবর্তীতে যুক্তরাজ্যে পাড়ি জমান অন্জনা আলম। সেখানে গিয়েও তিনি রাজনৈতিক কার্যক্রম থেকে দূরে থাকেননি। প্রবাসে অবস্থান করেও দলীয় কর্মসূচি, প্রতিবাদ সমাবেশ ও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং প্রবাসী নেতাকর্মীদের সংগঠিত করতে কাজ করে যাচ্ছেন।

সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশের পর থেকে তাকে নিয়ে দলীয় অঙ্গনে আলোচনা জোরদার হয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দেশ-বিদেশে সক্রিয় ভূমিকা এবং সংগঠনের প্রতি নিষ্ঠা—এই বিষয়গুলো তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় নিয়ে এসেছে।

দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে তার ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা। তবে তৃণমূল থেকে প্রবাস—দীর্ঘ এই রাজনৈতিক অভিযাত্রা অন্জনা আলমকে সংরক্ষিত নারী আসনের একজন আলোচিত দাবিদার হিসেবে সামনে নিয়ে এসেছে।

২৩ ফেব্রুয়ারি ২০২৬
ফেভিকন

সংরক্ষিত নারী আসনে এমপি হতে আলোচনায় যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অন্জনা আলম

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০১:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ৭৩৬ বার পড়া হয়েছে

সংরক্ষিত নারী আসনে এমপি হতে আলোচনায় যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অন্জনা আলম

আপডেট সময় : ০১:১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬