1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট এসি নিয়ে এলো সিঙ্গার

শীর্ষস্থানীয় কনজ্যুমার ও হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিঙ্গার বাজারে নিয়ে এসেছে নেট হোম প্লাস ওয়াই-ফাই ও ভয়েস দ্বারা নিয়ন্ত্রণের সুবিধা সম্বলিত গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট এয়ার কন্ডিশনার। সিঙ্গার গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট এসি’র আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম এইচ এম ফাইরোজ ও ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাগণ।

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ শীর্ষস্থানীয় কনজ্যুমার ও হোম অ্যাপ্লায়েন্স সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিঙ্গার বাজারে নিয়ে এসেছে অত্যাধুনিক প্রযুক্তির নেট হোম প্লাস ওয়াই-ফাই ও ভয়েস দ্বারা নিয়ন্ত্রণের সুবিধা সম্বলিত গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট এয়ার কন্ডিশনার।

সম্প্রতি, একটি অনুষ্ঠানে পণ্যটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এমএইচএম ফাইরোজ, মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম এবং করপোরেট সেলসের জেনারেল ম্যানেজার মো. আসগর হোসেন সহ প্রোডাক্ট ম্যানেজাররা।

নেট হোম প্লাস ওয়াই-ফাই টেকনোলজি সম্বলিত গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট সিরিজের এসি যেকোনো জায়গা থেকেই নিয়ন্ত্রণ করা যাবে। সাথে আছে ভয়েস দ্বারা নিয়ন্ত্রণের সুবিধা। আলাদা ভোল্টেজ স্ট্যাবিলাইজার ছাড়াও এসিগুলো যাতে বিভিন্ন ভোল্টেজে চলে এটা নিশ্চিতে সিঙ্গার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে, যার ফলে এ সিরিজের এসি ১৩৫ ভোল্টেও কাজ করবে। করোনা সংক্রমণের কথা মাথাই রেখে হাইজিনম্যাক্স -এর মতো উন্নত ফিচার এই সিরিজের এসিগুলোতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পরিষ্কার এবং সতেজ বাতাস সরবরাহ করার জন্য মাত্র ১ ঘণ্টার মধ্যে ৯১ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া ও ভাইরাস দূর করতে সক্ষম। এছাড়াও, এই সিরিজের এসি সেলফ ক্লিন (+) ফিচারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ইনডোর ইউনিটের অভ্যন্তরীণ দিক পরিষ্কার করতে পারে। ইনভার্টার প্রযুক্তি থাকায় এই এসি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় ও কম কার্বন নির্গমন নিশ্চিত করে এবং গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ রোধ করে। এ সিরিজের এসিতে অত্যাধুনিক ফিচারের মধ্যে রয়েছে ফোর ডিরেকশনাল এয়ারফ্লো সিস্টেম, জোন ফলো, গিয়ার ফাংশন, গো ক্লিন, হাই ডেনসিটি ফিল্টার সহ উদ্ভাবনী অন্যান্য সব ফিচার।

উন্মোচন অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে বলেন, ‘এসি কেনা এখন আর বিলাসিতা নয়, বরং মানুষ এসি কেনার বিষয়টিকে স্বাস্থ্যকর অভ্যন্তরীণ পরিবেশ নিশ্চিত ও জীবনকে সহজ করার জন্য একটি বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। যেহেতু, গ্রীষ্মকাল ইতোমধ্যেই এসে গেছে, তাই আমরা আমাদের নতুন গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট সিরিজ চালু করছি, যা ন্যায্য মূল্যে পরিবেশবান্ধব এবং দীর্ঘস্থায়ী আরামের প্রতিশ্রুতি দেয়।’

গ্রিন ইনভার্টার প্লাস সিরিজের অধীনে বিভিন্ন অফার সহ তিনটি ভিন্ন মডেল পাওয়া যাচ্ছে। এসিগুলোর ধারণক্ষমতা এক থেকে দুই টন এর মধ্যে এবং এর সাথে আছে ৫ বছরের কম্প্রেসার ওয়্যারেন্টি, ৩ বছরের জন্য স্পেয়ার পার্টস ওয়্যারেন্টি ও ফ্রি সার্ভিস সুবিধা। আরও বিস্তারিত জানার জন্য সিঙ্গার কল সেন্টারে (১৬৪৮২) যোগাযোগ করুন, অথবা ভিজিট করুন: www.singerbd.com।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

২০ এপ্রিল ২০২২
ফেভিকন

গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট এসি নিয়ে এলো সিঙ্গার

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৩:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২ ১৩১ বার পড়া হয়েছে

গ্রিন ইনভার্টার প্লাস স্মার্ট এসি নিয়ে এলো সিঙ্গার

আপডেট সময় : ০৩:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২