1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

স্বাধীন সাংবাদিকতা রক্ষার দাবিতে নাটোরে সাংবাদিক সমাজের মানববন্ধন

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আব্দুল মজিদ, স্টাফ রিপোর্টার : প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতা রক্ষার দাবিতে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নাটোরের সাংবাদিক সমাজের সর্বস্তরের প্রতিনিধিরা অংশ নেন। ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন–এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রেজা, অ্যাডভোকেট মুক্তার হোসেন, নাটোর প্রেস ক্লাবের সভাপতি শহিদুল হক সরকার, যুগ্ম সম্পাদক মোস্তফিজুর রহমান টুটুল, ইউনাইটেড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, সহ-সভাপতি সুফি সান্টু, ইউনিক প্রেস ক্লাবের সভাপতি দেবাষীশ কুমার সরকার, সম্পাদক বুলবুল আহমেদ, সাংবাদিক হালিম খান, আল মামুন, নাজমুল হাসান, মাহবুব হোসেন, আব্দুল মজিদ, পরিতোষ অধিকারীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। যারা হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে তারা কোনোভাবেই শরিফ ওসমান হাদির আদর্শকে ধারণ করে না। বরং এসব কর্মকাণ্ড গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।

বক্তারা আরও বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট শক্তির মদদে আমার দেশ, সংগ্রাম, দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ানসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর একের পর এক হামলা চালানো হয়েছে এবং সাংবাদিকদের নামে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। সংগ্রাম পত্রিকার সম্পাদকের দাড়ি ধরে টেনে হেঁচড়ে বের করে দেওয়া হয়েছে, আমার দেশ পত্রিকার সম্পাদককে রক্তাক্ত করা হয়েছে। বহু গণমাধ্যমের ওপর দলীয় ট্যাগ সাঁটিয়ে দেওয়া হয়েছে।

তারা স্বীকার করেন, সে সময় এসব ঘটনার বিরুদ্ধে সাংবাদিক সমাজের অনেকেই প্রত্যাশিতভাবে প্রতিবাদ করেননি, যা মোটেও ঠিক হয়নি। এখন আর কোনো গণমাধ্যম বা সাংবাদিকের ওপর হামলার বিষয়ে নীরব থাকার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তারা। বক্তারা সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ওপর সংঘটিত সব হামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, ভয়ভীতি বা হামলা চালিয়ে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

২০ ডিসেম্বর ২০২৫
ফেভিকন

স্বাধীন সাংবাদিকতা রক্ষার দাবিতে নাটোরে সাংবাদিক সমাজের মানববন্ধন

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

স্বাধীন সাংবাদিকতা রক্ষার দাবিতে নাটোরে সাংবাদিক সমাজের মানববন্ধন

আপডেট সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫