1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

মন্দা বাজারেও চাঙ্গা যে সকল শেয়ার

ডিএসই

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ শেয়ারবাজারে দুই মাসেরও বেশি সময় ধরে ছন্দপতন দেখা যাচ্ছে। এ সময়ে যে কয়দিন সূচকে পয়েন্ট যোগ হয়েছে তার চেয়ে বেশি দিন পয়েন্ট হারিয়েছে। বাজারের এ সার্বিক নিম্নমুখিতার সময়ে অধিকাংশ ভালো ও মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দর কমেছে। যদিও বেশকিছু মন্দ শেয়ারের ক্ষেত্রে বাজার পরিস্থিতির বিপরীত চিত্র দেখা যাচ্ছে। গত দুই মাসে এ ধরনের বেশকিছু শেয়ারের দরে অস্বাভাবিক উল্লম্ফন দেখা গেছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারে সার্বিক এ নিম্নমুখিতার মধ্যে যেখানে ভালো শেয়ারের দর কমে যাচ্ছে সেক্ষেত্রে মন্দ শেয়ারের দর বাড়ার পেছনে যৌক্তিক কোনো কারণ নেই। তবে স্বল্প মুলধনি এসব কোম্পানির শেয়ার সংখ্যা কম। তাই সহজেই এগুলোর শেয়ারদরকে প্রভাবিত করা যায়। বাজারের চলমান মন্দা পরিস্থিতিতে মুনাফার আশায় কেউ কেউ এসব কোম্পানির শেয়ার বাড়ার বিষয়টিকে প্রভাবিত করেছে। ঝুঁকি বিবেচনায় এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের এসব শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত বলে মত দিয়েছেন তারা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স গত ১৬ ফেব্রুয়ারি ৭ হাজার ৪৪ পয়েন্টে ছিল। সর্বশেষ ১৩ এপ্রিল লেনদেন শেষে সূচকটি দাঁড়িয়েছে ৬ হাজার ৫৮৫ পয়েন্টে। আলোচ্য সময়ে সূচকটি কমেছে ৪৫৯ পয়েন্ট বা প্রায় ৭ শতাংশ। অন্য সূচকের মধ্যে ডিএসইর নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ আলোচ্য সময়ের ব্যবধানে ১৫৯ পয়েন্ট বা ৫ দশমিক ৫২ শতাংশ কমেছে। গত ১৬ ফেব্রুয়ারি ২ হাজার ৫৯৯ পয়েন্টে থাকা সূচকটি ১৩ এপ্রিল শেষে দাঁড়িয়েছে ২ হাজার ৪৪০ পয়েন্টে। এছাড়া শরিয়াহ সূচক ডিএসইএস গত দুই মাসে ৭৩ পয়েন্ট বা ২ দশমিক ২৯ শতাংশ কমে ১ হাজার ৪৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি ১ হাজার ৫২১ পয়েন্টে থাকা সূচকটি এ বছরের ১৩ এপ্রিল লেনদেন শেষে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৮ পয়েন্টে।

গত দুই মাসে উল্লম্ফন হওয়া মন্দ শেয়ারের দর বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। গত ১৬ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ২৭ টাকা ৩০ পয়সা। গত ১১ এপ্রিল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ৪৬ টাকা ৭০ পয়সায়। সে হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৯ টাকা ৪০ পয়সা বা ৭১ দশমিক শূন্য ৬ শতাংশ। তবে সর্বশেষ দুই কার্যদিবস শেয়ারটির দর কিছুটা কমেছে।

গত দুই মাসে সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৬৪ টাকা ৪০ পয়সা বা ৩৪ দশমিক ৯২ শতাংশ। গত ১৬ ফেব্রুয়ারির ১৮৪ টাকা ৪০ পয়সার শেয়ারটি ১৩ এপ্রিল শেষে দাঁড়িয়েছে ২৪৮ টাকা ৮০ পয়সায়। মেঘনা কনডেনসেড মিল্কের শেয়ারদর গত দুই মাসে ৪ টাকা ৫০ পয়সা বা ২৭ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। এছাড়া মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারদর গত দুই মাসে ৫ টাকা ৫০ পয়সা বা ২৭ দশমিক ২৩ শতাংশ ও আরএন স্পিনিং মিলস লিমিটেডের ৬ দশমিক ০৬ শতাংশ বা ৪০ পয়সা বেড়েছে।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

১৭ এপ্রিল ২০২২
ফেভিকন

মন্দা বাজারেও চাঙ্গা যে সকল শেয়ার

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১০:০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২ ৯৫ বার পড়া হয়েছে

মন্দা বাজারেও চাঙ্গা যে সকল শেয়ার

আপডেট সময় : ১০:০৭:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২