1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ইমরানের ভাগ্য নির্ধারণ আজ, ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ আজ রবিবার। পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা। যদিও ইতিমধ্যে ফলাফল স্পষ্ট হয়ে গেছে। তার বিরুদ্ধে এমপির সংখ্যাই এখন বেশি।

পাকিস্তানে স্বাধীনতার পর সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণে দেশটির কোনো সরকারই পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকতে পারেনি। ইমরানের ভাগ্যেও তেমনটা ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। অবশ্য এই প্রথম রাজনৈতিক বিরোধীদের কারণে মেয়াদ পূর্ণ করতে পারছে না কোনো সরকার।

গত ৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলগুলো। কয়েক দফা পেছানোর পর আজ প্রস্তাবটির ওপর ভোটাভুটি হতে পারে।

পাকিস্তানের কর্মকর্তারা জানান, দেশের সংবিধান অনুযায়ী জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব পেশের পরে সাত দিনের মধ্যে ভোটাভুটি বাধ্যতামূলক। সেই সময়সীমা মেনেই আজ রবিবার ভোটাভুটির দিন ধার্য হয়েছে। জাতীয় পরিষদে মোট আসন ৩৪২টি। ইমরানকে ক্ষমতাচ্যুত করতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ১৭২টি ভোটের প্রয়োজন।

সর্বশেষ হিসাব অনুযায়ী, বিরোধীদের হাতে আছে ১৭৭ ভোট। গতকাল অনাস্থা ভোট বন্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হলেও তা নাকচ করা হয়েছে বলে সুপ্রিম কোর্টের রেজিস্টারের পক্ষ থেকে জানানো হয়েছে।

নানামুখী চাপে পড়ে ক্ষমতা টিকিয়ে রাখতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মরিয়া চেষ্টা চালাচ্ছেন। গত বৃহস্পতিবার তিনি প্রথমে জাতীয় নিরাপত্তা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন। পরে জাতির উদ্দেশে ভাষণ দেন। পরে বিভিন্ন সময় বক্তব্যে ইমরান খান তার বিরুদ্ধে বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্রের কথাও তুলে ধরেন। মুখ ফসকে যুক্তরাষ্ট্রের নামও বলেন। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় প্রধানমন্ত্রী ইমরান খানের অভিযোগ অস্বীকার করেছে। গতকাল প্রধানমন্ত্রী ইমরান খান যুবকদেরকে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের সময় শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।

গতকাল ইমরান খান অনলাইনে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। শুরুতে ইমরান খান বলেন, আপনাদের টেলিফোন কল ধরার আগে আমি দেশের জনগণের জন্য পাঁচ মিনিট সময় নিয়ে কিছু বলতে চাই। কারণ পাকিস্তান এখন এক চূড়ান্ত সময়ে দাঁড়িয়ে আছে। এটি দেশের ভবিষ্যতের জন্য এক যুদ্ধ।

সাবেক এই কিংবদন্তি ক্রিকেট তারকা বলেন, আমার সামনে দুটো পথ আছে। আমি ধ্বংসাত্মক কিংবা সম্মানজনক পথ বেছে নিতে পারি। সম্মানের পথটি কঠিন হলেও সেই পথই আমাদের জন্য ভালো। এই পথ ধরে দেশে বিপ্লব হয়েছে। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা করেন।

ইমরান খান বলেন, দেশে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সরকার পতনের জন্য রাজনীতিবিদেরা ছাগলের মতো বিক্রি হয়ে যাচ্ছেন। এই ষড়যন্ত্র বিদেশ থেকে শুরু হয়েছে। বিদেশে থাকা ব্যক্তিদের এখান থেকে সহায়তা করছেন মীর সাদিক।

ইতিহাস তাদের ক্ষমা করবে না দাবি করে তিনি বলেন, এই বিশ্বাসঘাতকদের যাতে পাকিস্তানের ইতিহাস ভুলে না যায়, আমি তাই চাই। এটি আমাদের দায়িত্ব। তাদের এমনটা অনুভব করতে দেওয়া হবে না যে, তাদের ভুলে যাওয়া হয়েছে। যারা জাতির সঙ্গে বেঈমানি করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান বলেন, তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। তার তথ্যমন্ত্রীও গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছিলেন।

এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট সফল হলেও নতুন নেতা শপথ নেওয়ার আগ পর্যন্ত তিনিই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংবিধানের ৯৪ অনুচ্ছেদের উদাহরণ দেন তিনি। এতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা নিয়ে নির্দেশনা রয়েছে। উত্তরসূরি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রীকে দায়িত্ব পালন করতে বলবেন প্রেসিডেন্ট। অনাস্থা ভোট পাস হওয়ার পর নিম্নকক্ষে নতুন নেতা নির্বাচন প্রক্রিয়ায় কতটা সময় নেবে, তা নিয়ে পাকিস্তানের সংবিধানে কোনো আভাস দেওয়া হয়নি।

এদিকে প্রধানমন্ত্রী ইমরান খান মনে করেন, রাশিয়া সফরই তার জন্য কাল হয়েছে। একটি প্রভাবশালী রাষ্ট্র তার এই সফরে ক্ষুব্ধ হয়েছে। তার এই সফর যে সেনাবাহিনীর পছন্দ হয়নি তার প্রমাণ পাওয়া গেল পাকিস্তানের সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়ার বক্তব্যে। সেনাপ্রধান বলেছেন, ইউক্রেনে রাশিয়ার হামলা এখনই বন্ধ করা উচিত। একটি ছোট দেশের ওপর এভাবে হামলা করা উচিত নয়।-বিবিসি ও ডন

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

০৩ এপ্রিল ২০২২
ফেভিকন

ইমরানের ভাগ্য নির্ধারণ আজ, ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১০:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২ ৫৭ বার পড়া হয়েছে

ইমরানের ভাগ্য নির্ধারণ আজ, ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া

আপডেট সময় : ১০:৩২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২