1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

সাপ্তাহিক লেনদেন বেড়েছে ২০ শতাংশ

DSE-CSE

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিনদিন সূচক বাড়লেও দুদিন হারিয়েছে। সপ্তাহ শেষে স্টক এক্সচেঞ্জটির প্রধান সূচক ডিএসইএক্সসহ সব সূচকে পয়েন্ট যোগ হয়েছে। পাশাপাশি গত সপ্তাহে আগের সপ্তাহের থেকে লেনদেনের পরিমাণও বেড়েছে ২০ শতাংশের বেশি। তবে অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে প্রধান প্রধান সূচক কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় প্রায় ৫ পয়েন্ট বা দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ৭৫৩ পয়েন্টে। সূচকের এ সামান্য উত্থানে গত সপ্তাহে সবচেয়ে বেশি অবদান রেখেছে বিকন ফার্মা, ফরচুন সুজ, লাফার্জহোলসিম বাংলাদেশ, আইপিডিসি ফাইন্যান্স, পাওয়ার গ্রিড, সোনালী পেপার ও গ্রামীণফোনের শেয়ার।

ডিএসইর অন্য সূচকের মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৭ পয়েন্ট বা দশমিক ২৯ শতাংশ বেড়ে ২ হাজার ৪৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৪৬৭ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ১১ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ বেড়ে ১ হাজার ৪৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৪৫৭ পয়েন্টে।

গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে প্রায় ৪ হাজার ৬৮৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন ছিল প্রায় ৩ হাজার ৯০১ কোটি ২০ লাখ টাকা। সেই হিসাবে সাপ্তাহিক লেনদেন বেড়েছে ৭৮২ কোটি ১৫ লাখ টাকা বা ২০ দশমিক শূন্য ৫ শতাংশ। গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে দৈনিক গড়ে প্রায় ৯৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল প্রায় ৭৮০ কোটি ২৩ লাখ টাকার। এক সপ্তাহের ব্যবধানে দৈনিক লেনদেন বেড়েছে ১৫৬ কোটি ৪৩ লাখ টাকা।

গত সপ্তাহে এক্সচেঞ্জটির খাতভিত্তিক লেনদেনে শীর্ষে ছিল প্রকৌশল খাত। ডিএসইর মোট লেনদেনের ১০ শতাংশ ছিল খাতটির দখলে। ৯ দশমিক ৮ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত।

ডিএসইতে গত সপ্তাহে বেশির ভাগ খাত থেকেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে ৬ দশমিক ৪ শতাংশ নিয়ে শীর্ষে রয়েছে চামড়া খাত। পরের অবস্থানে রয়েছে সাধারণ বীমা খাত। খাতটি থেকে ইতিবাচক রিটার্ন এসেছে ৫ দশমিক ৩ শতাংশ। ৩ দশমিক ৪ শতাংশ নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সিমেন্ট খাত। অন্যদিকে নেতিবাচক রিটার্নে গত সপ্তাহে শীর্ষে ছিল জীবন বীমা খাত। খাতটি থেকে নেতিবাচক রিটার্ন এসেছে ২ দশমিক ৫ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে ৩৮৪টির লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির। কমেছে ১৭০টির আর অপরিবর্তিত ছিল ৩৫টির। লেনদেন হয়নি ৯টির।

অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৩৮ শতাংশ কমে ১৯ হাজার ৭৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৯ হাজার ৮২৫ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে দশমিক ৩৯ শতাংশ কমে ১১ হাজার ৮৪৮ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৮৯৪ পয়েন্টে। সিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে প্রায় ২২১ কোটি ২১ লাখ টাকা। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ১৩৩ কোটি ৭৪ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে ৮৭ কোটি ৪৩ লাখ টাকা। আলোচ্য সময়ে সিএসইতে লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৯৪টির, অপরিবর্তিত রয়েছে ২২টির।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

০২ এপ্রিল ২০২২
ফেভিকন

সাপ্তাহিক লেনদেন বেড়েছে ২০ শতাংশ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ১১:৪৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২ ৭৭ বার পড়া হয়েছে

সাপ্তাহিক লেনদেন বেড়েছে ২০ শতাংশ

আপডেট সময় : ১১:৪৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২