1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ছিনতাইকারী ও অজ্ঞানপার্টির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে পুলিশ

বিশেষ অভিযানে পুলিশ

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ ছিনতাইকারী ও অজ্ঞানপার্টির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আসন্ন পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ডিএমপির গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।

ডিএমপি মিডিয়া সেন্টারে সম্মেলনে ডিবির এই কর্মকর্তা বলেন, ‘রোজা ও ঈদকে সামনে রেখে ছিনতাইকারী, অজ্ঞানপার্টির সদস্যরা সক্রিয় হয়। ডিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন। তাদের গ্রেফতারে আমরা বিশেষ প্রোগ্রাম (অভিযান) শুরু করতে যাচ্ছি।’

সন্দেহভাজন ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক চিকিৎসক মৃত্যুর ঘটনার পরই এমন সিদ্ধান্ত এলো। গত কয়েক মাস ধরেই রাজধানীতে বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ছিনতাইয়ের সময় হত্যা, ছুরিকাঘাতসহ নিজেদের মধ্যে বিভেদে খুনোখুনির ঘটনাও ঘটছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ ভোরে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় আলোচিত দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। তার কাছে যে টাকা ছিল, সেগুলো নিতে না পারলেও ছিনতাইয়ের উদ্দেশেই এ ছুরিকাঘাত করা হয়েছে বলে ধারণা পুলিশের।

বুলবুলকে ছুরিকাঘাতের পরই ঘটনাস্থলে অটোরিকশা ও বাস চলে আসায় ছিনতাইকারীরা পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশের মিরপুর শাখা।

তাদের গ্রেফতারের পর গোয়েন্দা শাখা জানায়, ছিনতাইয়ের লক্ষ্যে ওইদিন পাঁচজন জড়ো হয়েছিল। প্রথমে বুলবুলের সঙ্গে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।পরে টাকা নিতে চাইলে বাধা দেন বুলবুল। ওই সময় তার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। অতিরিক্ত রক্তক্ষরণে বুলবুলের মৃত্যু হয়েছে বলে ধারণা গোয়েন্দা পুলিশের।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

৩০ মার্চ ২০২২
ফেভিকন

ছিনতাইকারী ও অজ্ঞানপার্টির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে পুলিশ

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৬:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২ ৯৯ বার পড়া হয়েছে

ছিনতাইকারী ও অজ্ঞানপার্টির বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে পুলিশ

আপডেট সময় : ০৬:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২