1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:০৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আমরণ অনশনে বসছেন আন্দোলরত এমপিওভুক্ত শিক্ষকরা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতার দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে ‘পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ‘সুযোগ সন্ধানীদের’ বিশৃঙ্খলার আশঙ্কায় এই পদযাত্রাটি স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলোর মোর্চা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে এই ঘোষণা দেন। তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে শুক্রবার (১৭ অক্টোবর) থেকে ‘আমরণ অনশন’কর্মসূচি ঘোষণা করেন।

এর আগে বুধবার শাহবাগ অবরোধ থেকে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে ‘পদযাত্রা’ কর্মসূচি দেওয়ার কথা বলেছিলেন শিক্ষক নেতা আজিজী।

শিক্ষক নেতা আজিজীর ভাষ্য, “অনেক রাজনৈতিক নেতারা তাদের সঙ্গে যোগাযোগ করে যমুনা অভিমুখে ‘পদযাত্রা’কর্মসূচি ঘিরে আশঙ্কার কথা বলেছেন। সুযোগ সন্ধানীরা এই সুযোগ নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। শিক্ষকদের দাবি মেনে নিতে সেসব রাজনৈতিক নেতারা সরকারকে চাপ দিচ্ছেন বলে আশ্বস্ত করেছেন।”

তবে ২৪ ঘণ্টা লাগাতার অবস্থান কর্মসূচি চলমান থাকবে তুলে ধরে তিনি বলেন, “শুক্রবার দুপুর ২টা থেকে অনশন কর্মসূচি শুরু হবে। আমরা আমরণ অনশনে যাবো। অনশন করতে করতে আমরা শিক্ষকরা এখানেই মৃত্যুবরণ করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যাব না, আমাদের লাশ এখান থেকে যাবে।”

একইসঙ্গে ‘অব্যাহত কর্মবিরতির মাধ্যমে দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ধরনের শ্রেণি কার্যক্রম থেকে বিরত থাকার কথা পুনর্ব্যক্ত করেন এই শিক্ষক নেতা।

এর আগে সচিবালয়ে বৈঠক শেষে বেলা সোয়া ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে দেলাওয়ার হোসেন আজিজী বলেছিলেন, “আমরা সরকারকে ৫টা পর্যন্ত সময় বেঁধে দিতে চাই। আমরা চাই আমাদের অভিভাবক প্রধান উপদেষ্টা, যার কাছে আবেদন রেখেছি। তিনি যেন বিষয়টি সমাধান করেন। অন্যথায় আমরা যমুনা অভিমুখে কর্মসূচিটি পালন করতে বাধ্য হব।”

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, “আপনার অথর্ব শিক্ষা উপদেষ্টা এর সমাধান করতে পারবে না। বৃহস্পিবার আলোচনার পরে, যদি মনে চায় সমাধান করেন। দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়েছে। নয়তো আপনার বাহিনী পাঠিয়ে আমাদের সবাইকে ব্রাশফায়ার করে মেরে ফেলেন। হয়তো দাবি মানতে হবে, নয়তো ব্রাশফায়ার করে মেরে ফেলেন।”

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে আন্দোলন করে আসছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

১৬ অক্টোবর ২০২৫
ফেভিকন

আমরণ অনশনে বসছেন আন্দোলরত এমপিওভুক্ত শিক্ষকরা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

আমরণ অনশনে বসছেন আন্দোলরত এমপিওভুক্ত শিক্ষকরা

আপডেট সময় : ০৮:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫