1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল মিথ্যা চুরির অপবাদ দিয়ে যুবককে মারধর ও মামলা, বিচার চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

অপশক্তি নির্মূল করে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর শপথ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা সংবাদ প্রতিবেদনঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে নির্মূল করে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়াই স্বাধীনতা দিবসের শপথ। মহান স্বাধীনতার ৫১তম বার্ষিকীর দিন সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের কাছে এ প্রত্যয় ব্যক্ত করেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ দলীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ১৯৭১ সালে ২৫ মার্চ দিবাগত রাতে ২৬ মার্চের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার নেতৃত্বেই নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালিরা তাদের পাঁচ হাজার বছরের ইতিহাসে প্রথম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। স্বাধীনতার ৫০ বছর পরে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা সব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছি। মন্ত্রী বলেন, কিন্তু দুঃখের বিষয়, এ দেশে এখনো স্বাধীনতাবিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি ও তার মিত্ররা। আজকের দিনে আমাদের শপথ হচ্ছে স্বাধীনতাবিরোধী সব অপশক্তিকে নির্মূল করে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়া। বক্তব্যের শুরুতেই মন্ত্রী হাছান মাহমুদ দিনটি স্মরণে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহিদ, নির্যাতিতা দুুই লাখ নারী, জাতীয় চার নেতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

একটি জাতির স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নকারী একমাত্র বিশ্বনেতা বঙ্গবন্ধু : তথ্যসচিব

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মকবুল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বিশ্বের একমাত্র নেতা যিনি একটি জাতির মুক্তি ও রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছেন এবং দীর্ঘ দুই যুগের সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। সেজন্যই তিনি বাঙালি জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। ২৬ মার্চ দুপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) আয়োজিত চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ডিএফপি মহাপরিচালক স ম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম, বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, প্রধান তথ্য অফিসার শাহেনুর মিয়া, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামুল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জসীম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ‘অপরাজেয় বাংলাদেশ’ প্রামাণ্যচিত্র প্রদর্শন ও শেষে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশিত হয়।

দৈনিক ঢাকা সংবাদ.কম/এসআর

আরও পড়ুন……

২৭ মার্চ ২০২২
ফেভিকন

অপশক্তি নির্মূল করে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর শপথ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৫:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২ ৫৯ বার পড়া হয়েছে

অপশক্তি নির্মূল করে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর শপথ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আপডেট সময় : ০৫:৩৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২