1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ডিএসই এবং বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন-এর মধ্যে বৈঠক

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাজার উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ডিএসইর অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তি এবং ট্রেডিং সুবিধা গ্রহণের জন্য ডিএসই এবং বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিসিএমইএ)এর মধ্যে ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়৷

বৈঠকের শুরুতেই ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস সকলকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের শিল্পোন্নয়নের ধারায় সিরামিক শিল্প একটি দ্রুত বর্ধনশীল ও সম্ভাবনাময় খাত। দেশীয় বাজারে ক্রমবর্ধমান চাহিদা পূরণের পাশাপাশি আমাদের সিরামিক পণ্য আন্তর্জাতিক বাজারেও গুণগত মানের জন্য সুপরিচিত হয়ে উঠেছে। এই শিল্পের বিকাশ শুধু কর্মসংস্থান সৃষ্টিতেই নয়, বরং বৈদেশিক মুদ্রা অর্জন ও জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো-ডিএসই ও সিরামিক শিল্পখাতের কোম্পানিসমুহের পুঁজি বা মূলধন যোগানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা জোরদার করা, পুঁজিবাজারের সুযোগগুলোকে সিরামিক শিল্পখাতের কোম্পানিসমুহের সামনে তুলে ধরা এবং কীভাবে সিরামিক শিল্পের সম্ভাবনাকে পুঁজিবাজারের মাধ্যমে আরও প্রসারিত করা যায় তা নিয়ে আলোচনা করা। তিনি আরও বলেন, ডিএসই অতি সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সাথে বৈঠক করেছে। ধাপে ধাপে অন্যান্য এসোসিয়েশনের সাথে বৈঠক করা হবে। ডিএসই বাজার সংশ্লিষ্ট সকলের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে পুঁজিবাজারকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ৷

পরে ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সাঈদ মাহমুদ জুবায়ের এক প্রেজেন্টেশন এর মাধ্যমে বাংলাদেশের পুঁজিবাজারের কাঠামোগত ওভারভিউ, ডিএসই’র প্রোডাক্ট সমূহ, ট্রেডিং প্ল্যাটফর্ম বাংলাদেশের পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের প্রক্রিয়া, এটিবি ও অন্যান্য প্লাটফর্মে মালিকানা হস্তান্তরের তুলনা, তালিকাভুক্তির প্রক্রিয়া, বিভিন্ন ধরণের ইনভেস্টমেন্ট অপশন, তালিকাভুক্তির সুবিধা এবং পণ্যের বৈচিত্র্যকরণের জন্য চলমান উদ্যোগ সম্পর্কে আলোকপাত করেন।

ডিএসই’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিসিএমইএ-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশিদ, এফসিএমএ বলেন, স্টক এক্সচেঞ্জে সিরামিক সেক্টরসহ অনান্য ভালো কোম্পানিকে তালিকাভুক্তির জন্য আইপিও প্রক্রিয়াকে সল্পতম সময়ে সম্পন্ন করা জরুরি৷ একই সাথে লিস্টিং পরবর্তী কমপ্লায়েন্স অধিকতর সহজ করা প্রয়োজন৷ তিনি ডিএসই ও বিসিএমইএ উভয় প্রতিষ্ঠান আগামীতে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে পুঁজিবাজারে সিরামিক ইন্ডাস্ট্রিজের কোম্পানিগুলোকে স্টক এক্সচেঞ্জের মুল মার্কেট, এসএমই বোর্ডে এবং অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)এর তালিকাভুক্তির প্রসেস ও সুবিধা নিয়ে এসোসিয়েশনসহ সিরামিক সেক্টরের কর্ণধারদের নিয়ে একটি সেমিনার আয়োজনের বিষয়ে অনুরোধ জানান। এ বিষয়ে ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস স্বাগত জানান এবং খুব শীঘ্রই এ ব্যাপারে উদ্যোগ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন৷

২৭ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

ডিএসই এবং বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন-এর মধ্যে বৈঠক

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

ডিএসই এবং বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন-এর মধ্যে বৈঠক

আপডেট সময় : ০৫:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫