1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

‎বন্ড মার্কেটের উন্নয়নে একাসাথে কাজ করছে বিএসইসি-বাংলাদেশ ব্যাংক: গভর্নর

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্ড মার্কেটের উন্নয়নে অনেক কিছু করার আছে এমন মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, “বন্ড মার্কেটের উন্নয়নের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে কাজ করছে।”

‎সোমবার (২২ সেপ্টেম্বর) বিএসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) যৌথভাবে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‎‎

এ সময় প্রধান অতিথি হিসেবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

‎‎বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, “বন্ড মার্কেটের উন্নয়নে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি। খুব শিগগিরই তা আমরা সরকারের কাছে পেশ করব। সেখানে আমাদের পূর্ণাঙ্গ মতামত থাকবে। সরকারি ও কর্পোরেট বন্ডের চাহিদা কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে পলিসিগত মতামত প্রতিবেদনে উল্লেখ থাকবে। একই সঙ্গে বন্ডগুলোর সরবরাহ কীভাবে বানাতে পারি সে বিষয়েও মতামত থাকবে। আমরা আশা করব, বাংলাদেশের বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট, সেটাকে সবচেয়ে বড় মার্কেটে পরিণত করতে চাই।”‎‎

আহসান এইচ মনসুর বলেন, “বাংলাদেশে অর্থায়নে ব‍্যাংকের আধিপত্য বেশি, অন‍্যান‍্য দেশে বন্ড মার্কেটের আধিপত্য বেশি। আর বীমা খাতের তো বাংলাদেশে ভূমিকা খুবই কম। এ অবস্থায় বাংলাদেশে আর্থিক খাতের কাঠামো পরিবর্তন করতে হবে।”

‎‎তিনি বলেন, “অন‍্যান‍্য দেশের মতো বাংলাদেশেও সরকারি বন্ডের চাহিদা সবচেয়ে বেশি। বন্ড ইস‍্যু করে পদ্মা ব্রিজের মতো প্রজেক্ট করা সম্ভব। এজন‍্য বন্ডে চাহিদা বাড়াতে হবে। এক্ষেত্রে পেনশন ফান্ড ও প্রভিডেন্ট ফান্ড ব‍্যবহার করা যেতে পারে।”

২২ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

‎বন্ড মার্কেটের উন্নয়নে একাসাথে কাজ করছে বিএসইসি-বাংলাদেশ ব্যাংক: গভর্নর

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

‎বন্ড মার্কেটের উন্নয়নে একাসাথে কাজ করছে বিএসইসি-বাংলাদেশ ব্যাংক: গভর্নর

আপডেট সময় : ০৩:২৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫