শিরোনাম
টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিজিএমইএ ও স্ট্যানলি স্টেলার বৈঠক
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান, পরিচালক নাফিস-উদ-দৌলা এবং পোশাক ব্র্যান্ড স্ট্যানলি স্টেলার সাস্টেইনেবিলিটি ডিরেক্টরের মধ্যে টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতা বিষয়ক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বৈঠকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, কার্বন (Scope 3) নিঃসরণ হ্রাস, গ্রিন ট্রানজিশন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য অর্থায়ন এবং একটি অভিন্ন কোড অব কন্ডাক্ট প্রণয়ন নিয়ে আলোচনা হয়।
উভয় পক্ষই টেকসই ও দায়িত্বশীল ভবিষ্যত গড়তে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন
২০ সেপ্টেম্বর ২০২৫











