1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

১০ ব্রোকারেজের ডিপি লাইসেন্স বাতিল হতে পারে

CDBL-new_project

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ১০ সদস্য দিচ্ছে না সিডিবিএলের তিন প্রকার ফি। তবে এই টাকা ইতোমধ্যে গ্রাহকদের কাছ থেকে কেটে নিয়েছে প্রতিষ্ঠানগুলো। তারা টাকা না দেওয়ার কারণে সরকারি ফি দিতে পারছে না সিডিবিএল। ফলে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কাছে অভিযোগ করেছে সিডিবিএল। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে প্রতিষ্ঠানগুলো বলছে, এগুলো অনেক আগে থেকেই বকেয়া পড়ে গেছে। ফলে এটি নিয়ে সিডিবিএলের সাথে চিঠি আদান প্রদান চলছে। আস্তে আস্তে এর সমাধান করা হবে। অন্যদিকে সিডিবিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, প্রতিষ্ঠানগুলো ফি না দিলে বিএসইসির সাথে আলোচনা করে ডিপি লাইসেন্স বাতিল করার মতো সিদ্ধান্ত নেওয়া হবে।

ফি না দেওয়ার বিষয়ে এলিগ্যান্ট স্টক এ্যান্ড সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আমরা সিডিবিএলের টাকা পরিশোধ করছি। আমাদের কাছে অল্প কিছু টাকা পাবে। চলতি মাসেই বাকী টাকা সিডিবিএলকে দিয়ে দিবো।

এ বিষয়ে সিনহা সিকিউরিটিজের কর্মকর্তা বলেন, আমাদের কিছু টাকা সিডিবিএলে বকেয়া পড়ে গেছে। এ বিষয়ে চিঠি চালাচালি হচ্ছে। সমাধানের পথে এগুচ্ছি আমরা।

এ বিষয়ে সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন,কয়েকটি প্রতিষ্ঠানের কাছে ১০ কোটি টাকার মতো ফি বাকি আছে। যদিও ইতোমধ্যে তারা এই টাকা গ্রাহকদের কাছ থেকে নিয়ে গেছে। কিন্তু আমাদেরকে দিচ্ছে না। ফলে আমরাও সরকারি কোষাগারে টাকা দিতে পরছি না।

তিনি বলেন,বিষয়টি আমরা কমিশনকে জানিয়েছি। টাকা না দিলে কমিশনের সাথে আলোচনা করে ডিপি লাইসেন্স বাতিল করা হবে। ডিপি লাইসেন্স বাতিল হলে গ্রাহকরা অনেক ঝামেলায় পড়বে।

বিষয়টি নিয়ে বিএসইসির কমিশনার আব্দুল হালিম বলেন, এই জাতীয় একটি অভিযোগ কমিশনে করেছে সিডিবিএল। আশা করি সিডিবিএল ও কোম্পানিগুলো মিলে বিষয়টি সমাধান করবে।

সিনহা সিকিউরিটিজ লিমিটেডের কাছে বাকীর পরিমান ৩ কোটি ৫ লাখ ৭৫ হাজার ৮৯৯ টাকা। এরমধ্যে সিডিএস বিল বাবদ ১ লাখ ৮৭ হাজার ৮৪৯ টাকা, বিও হিসাব খোলা বাবদ ৩ কোটি ৩ লাখ ৬০ হাজার নয়শত টাকা এবং বিও হিসাব নবায়ন বাবদ ২৭ হাজার ১৫০ টাকা।

এম সিকিউরিটিজ লিমিটেডের কাছে ৭২ লাখ ৮৭ হাজার ৪৯৮ টাকা। এরমধ্যে সিডিএস বিল ৬ লাখ ৭৫ হাজার ৬৯৮ টাকা, বিও হিসাব খোলা বাবদ ৫৪ লাখ ৪২ হাজার ৮৫০ টাকা এবং বিও হিসাব নবায়ন বাবদ ১১ লাখ ৬৮ হাজার ৯৫০ টাকা।

আইসিবি হেড অফিস’র কাছে ৬০ লাখ ৯০ হাজার ৬৮৭ টাকা। এরমধ্যে সিডিএস বিল ২২ হাজার ৩৭ টাকা, বিও হিসাব খোলা বাবদ ৬০ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা।

রিলায়েন্স সিকিউরিটিজ কনসালটেন্ট লিমিটেডের ২৫ লাখ ৬২ হাজার ৩৭ টাকা। এরমধ্যে সিডিএস বিল ১৩ হাজার ৮৩৭ টাকা, বিও হিসাব খোলা বাবদ ২৫ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা এবং বিও হিসাব নবায়ন বাবদ ৮ হাজার ৪০০ টাকা।

করডিয়াল সিকিউরিটিজ লিমিটেডের ২৩ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। এর পুরোটাই বিও হিসাব খোলা বাবদ ।

প্যারম সিকিউরিটিজ লিমিটেডের ১৬ লাখ ২৪ হাজার ৩৫১ টাকা। এরমধ্যে সিডিএস বিল ৯৫ হাজার ৯০১ টাকা, বিও হিসাব খোলা বাবদ ১৫ লাখ ৭ হাজার ৪৫০ টাকা এবং বিও হিসাব নবায়ন বাবদ ২১ হাজার টাকা।

আইসিবি চিটাগং শাখার ১৪ লাখ ৩১ হাজার ৮৫০ টাকা। এর পুরোটাই বিও হিসাব খোলা বাবদ।

এ্যালকো সিকিউরিটিজ লিমিটেডের ১৩ লাখ ৪০ হাজার ১৮৩ টাকা। এরমধ্যে সিডিএস বিল ১ লাখ ৩ হাজার ৭৮৩ টাকা, বিও হিসাব খোলা বাবদ ১০ লাখ ৭৫ হাজার ৫৫০ টাকা এবং বিও হিসাব নবায়ন বাবদ ১ লাখ ৬০ হাজার ৮৫০ টাকা।

হাওলাদার সিকিউরিটিজ লিমিটেডের ১১ লাখ ২৪ হাজার ৭১৭ টাকা। এরমধ্যে সিডিএস বিল ১ লাখ ২৬৭ টাকা এবং বিও হিসাব খোলা বাবদ ১০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা।

এলিগ্যান্ট স্টক এ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ১১ লাখ ৪ হাজার ৭৫২ টাকা। এরমধ্যে সিডিএস বিল ৪৩ হাজার ২০২ টাকা, বিও হিসাব খোলা বাবদ ৯ লাখ ৭৫ হাজার ৪৫০ টাকা এবং বিও হিসাব নবায়ন বাবদ ৮৬ হাজার ১০০ টাকা।

১৩ মার্চ ২০২২
ফেভিকন

১০ ব্রোকারেজের ডিপি লাইসেন্স বাতিল হতে পারে

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

  • আপডেট সময় : ০৬:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে

১০ ব্রোকারেজের ডিপি লাইসেন্স বাতিল হতে পারে

আপডেট সময় : ০৬:০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২