1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৯:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

আইসিএবি ও এফআরসি’র মধ্যে ডিভিএস সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICAB) এবং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (FRC) audited financial statements ও অডিট রিপোর্ট যাচাইয়ের প্রক্রিয়া জোরদার করতে ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম (DVS)-এর ওপর একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এফআরসির চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া এবং আইসিএবি’র প্রেসিডেন্ট এন. কে. এ. মোবিন, এফসিএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আসিএবি’র ভাইস-প্রেসিডেন্ট, কাউন্সিল মেম্বার এবং এফআরসির শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক প্রতিবেদন আইন (FRA) ২০১৫-এর ৪৫(৩) ধারা অনুযায়ী, পাবলিক ইন্টারেস্ট এনটিটিসমূহ (PIEs) তাদের বার্ষিক আর্থিক প্রতিবেদন FRC-তে দাখিল করতে বাধ্য। আইসিএবি এই প্রতিবেদনগুলোর নির্ভুলতা ও সম্পূর্ণতা যাচাই করার জন্য দায়িত্বপ্রাপ্ত। যেহেতু এসব প্রতিবেদন ICAB-এর সার্টিফিকেট অব প্র্যাকটিস (CoP)-ধারী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা অডিটকৃত, তাই এই MoU-এর মাধ্যমে ICAB, FRC-কে DVS ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা দেবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি আইসিএবি চেয়ারম্যান ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, “এফআরসি আমাদের দেশের আর্থিক খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের কার্যক্রমকে সহায়তা করা মানেই ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে সহায়তা করা। দেশের রাজস্ব খাত এই আর্থিক প্রতিবেদনগুলোর ওপর নির্ভরশীল। যদি সত্য ও সঠিক প্রতিবেদন পাওয়া যায়, তবে রাজস্ব বাড়বে এবং আর্থিক পরিবেশ সুসংহত হবে।”

এফআরসি প্রেসিডেন্ট এন. কে. এ. মোবিন, এফসিএ বলেন, “আমরা আইসিএবির সঙ্গে হাতে হাত রেখে কাজ করছি যাতে সকল স্টেকহোল্ডার উপকৃত হয় এবং দেশের হিসাব ও নিরীক্ষা পেশার বিকাশে ভূমিকা রাখতে পারি।”

এই সহযোগিতার মাধ্যমে আইসিএবি ও এফআরসি আর্থিক প্রতিবেদন এবং অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং তদারকি বাড়াতে চায়। DVS-এর মাধ্যমে এফআরসি যাচাই করতে পারবে যে, উভয় পাবলিক ও নন-পাবলিক ইন্টারেস্ট এনটিটির রিপোর্টগুলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও আইসিএবি-রেজিস্টার্ড অডিটর দ্বারা সনদপ্রাপ্ত কি না।

এই উদ্যোগ এফআরসি ২০১৫ অনুযায়ী অডিটের মানোন্নয়ন, পেশাগত মান বজায় রাখা এবং কর্পোরেট গভর্ন্যান্স উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

১৪ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

আইসিএবি ও এফআরসি’র মধ্যে ডিভিএস সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

আইসিএবি ও এফআরসি’র মধ্যে ডিভিএস সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় : ০৫:৪০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫