1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

মাল্টিপারপাস অ্যাসেম্বলি ফ্যাসিলিটি গড়তে দক্ষিণ কোরীয় কোম্পানির সঙ্গে এডিএন গ্রুপের চুক্তি

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শীর্ষ তথ্যপ্রযুক্তি কনগ্লোমারেট এডিএন গ্রুপ দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান সি-এন-ডি মোটর্স কো. লি. এবং পিবিএস কো. লি.-এর সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। এডিএন গ্রুপের দুটি কৌশলগত ব্যবসায়িক ইউনিট (SBU) এডিএন টেলিকম লিমিটেড ও এডিএন টেকনোলজিস লিমিটেড এই চুক্তি স্বাক্ষর করে।

ঢাকায় এডিএন গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়। সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে টেকসই অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং স্মার্ট মোবিলিটি সমাধান বাস্তবায়নে কাজ করবে উভয় পক্ষ।

চুক্তির আওতায় তিনটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে—

বৈদ্যুতিক থ্রি-হুইলার সংযোজন ও সরবরাহ

ইন্টেলিজেন্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ও এআই-ভিত্তিক ট্রাফিক সিগন্যাল সমাধান

সোলার স্ট্রিটলাইট স্থাপন প্রকল্প

চুক্তি অনুযায়ী, এডিএন গ্রুপ বাংলাদেশ হাইটেক পার্কে অ্যাসেম্বলি ফ্যাসিলিটি প্রতিষ্ঠার প্রাথমিক পদক্ষেপ নেবে এবং টেকসই প্রযুক্তি প্রকল্প বাস্তবায়নে নেতৃত্ব দেবে। পাশাপাশি বাজার উন্নয়ন ও নীতিনির্ধারণী বিষয়গুলো তদারকি করবে। দক্ষিণ কোরিয়ার অংশীদাররা আধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি এবং কারিগরি দক্ষতা প্রদান করবে।

এডিএন গ্রুপের চেয়ারম্যান মো. আসিফ মাহমুদ বলেন, “আন্তর্জাতিক দক্ষতা ও স্থানীয় সক্ষমতাকে একত্রিত করে আমরা স্মার্ট সিটি, পরিচ্ছন্ন জ্বালানি ও আধুনিকায়িত পরিবহন ব্যবস্থার পথ তৈরি করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—এডিএন টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মি. হেনরি হিলটন, এডিএন টেকনোলজিসের সিওও এ এম এইচসান-উল-হক, এডিএন গ্রুপের সিএফও মোহাম্মদ নাজিম উদ্দিন, এডিএন টেকনোলজিসের সরকারী ব্যবসা উন্নয়ন বিভাগের পরিচালক মো. নাসিমুল হক মজুমদার, সি-এন-ডি মোটর্সের চেয়ারম্যান ওহ সাং-লোক এবং পরিচালক মি. জো।

এই যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদি টেকসই পরিচালনা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

১১ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

মাল্টিপারপাস অ্যাসেম্বলি ফ্যাসিলিটি গড়তে দক্ষিণ কোরীয় কোম্পানির সঙ্গে এডিএন গ্রুপের চুক্তি

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

মাল্টিপারপাস অ্যাসেম্বলি ফ্যাসিলিটি গড়তে দক্ষিণ কোরীয় কোম্পানির সঙ্গে এডিএন গ্রুপের চুক্তি

আপডেট সময় : ০৫:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫