1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
০২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

সাপ্তাহিক মুনাফার শীর্ষে তথ্য ও প্রযুক্তি খাত, বেশি লোকসান সিমেন্ট খাতে

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের (৩১ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর) মধ্যে তিন দিনই বাজার ঊর্ধ্বমুখী ছিল। এসময় লেনদেন হওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৩টির, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত ছিল ২২টির। সার্বিকভাবে সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি মুনাফা এসেছে তথ্য ও প্রযুক্তি খাতের শেয়ারে। আর বেশি লোকসান হয়েছে সিমেন্ট খাতের শেয়ারে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে তথ্য ও প্রযুক্তি খাতে ইতিবাচক রিটার্ন এসেছে ১১ দশমিক ৬৬ শতাংশ, যা ছিল সবগুলোর খাতের মধ্যে শীর্ষে। এ খাতে তালিকাভুক্ত ১১টি কোম্পানির সবগুলোর দর বেড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ইতিবাচক রিটার্ন এসেছে জীবন বীমা খাতে, যার হার ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ। এ খাতে তালিকভুক্ত ১৫টি সিকিউরিটিজের মধ্যে ১৪টির দর বেড়েছে, কমেছে ১টির।

এ ছাড়া ৭ দশমিক ৫৩ শতাংশ ইতিবাচক রিটার্ন নিয়েছে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে সিরামিক খাত। এ খাতে তালিকাভুক্ত ৫ কোম্পানির মধ্যে ৪টির দর বেড়েছে, কমেছে ১টির। এর বাইরে পাট খাত, প্রকৌশল খাত, মুদ্রণ ও কাগজ খাত, আর্থিক প্রতিষ্ঠান খাত এবং চামড়া খাতসহ বেশ কয়েকটি খাতে গত সপ্তাহে ইতিবাচক রিটার্ন এসেছে।

অন্যদিকে, গত সপ্তাহে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে সিমেন্ট খাতে, যার হার ২ দশমিক ১৯ শতাংশ। এ খাতের বহুজাতিক দুই কোম্পানির দরপতন খাতটিকে সর্বোচ্চ নেতিবাচক রিটার্নের দিকে ঠেলে দিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ নেতিবাচক রিটার্ন এসেছে কর্পোরেট বন্ড খাতে, এ হার দশমিক ৯৫ শতাংশ। এ ছাড়া ভ্রমণ ও অবকাশ, বিদ্যুৎ ও জ্বালানি, মিউচুয়াল ফান্ড, বস্ত্র এবং ওষুধ ও রসায়ন খাতে গত সপ্তাহে নেতিবাচক রিটার্ন এসেছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৪৯১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এই লেনদেনে সবচেয়ে বেশি অবদান ছিল ওষুধ ও রসায়ন খাতের শেয়ারগুলোর। প্রতিদিন গড়ে এ খাত থেকে ১৭৯ কোটি ৪১ লাখ টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন এসেছে ব্যাংক খাতে, প্রতিদিন গড়ে যার পরিমাণ ছিল ১৪৯ কোটি ৯৬ লাখ টাকা। তৃতীয় সর্বোচ্চ অবদান ছিল বস্ত্র খাতে, প্রতিদিন গড়ে যার পরিমাণ ছিল ১৩৮ কোটি ৮৮ লাখ টাকা।

এ ছাড়া প্রকৌশল খাত এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে যথাক্রমে প্রতিদিন গড়ে ১২৬ কোটি ৬৮ লাখ টাকা এবং ৯৬ কোটি ১৯ লাখ টাকা লেনদেনের মাধ্যমে ডিএসইতে অবদান রেখেছে।

০৬ সেপ্টেম্বর ২০২৫
ফেভিকন

সাপ্তাহিক মুনাফার শীর্ষে তথ্য ও প্রযুক্তি খাত, বেশি লোকসান সিমেন্ট খাতে

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ১২:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

সাপ্তাহিক মুনাফার শীর্ষে তথ্য ও প্রযুক্তি খাত, বেশি লোকসান সিমেন্ট খাতে

আপডেট সময় : ১২:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫