মেসেঞ্জারে গোপনীয়তা স্ক্রিনশট নিলেই জেনে যাবে অপরজন
ঢাকা সংবাদ ডেস্কঃ মূলত ইউজারদের গোপনীয়তা, সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে এই সিকিরিউটি ফিচার আনছে মেটা, তবে শুধু ডিসাপিয়ারিং মেসেজ বা অদৃশ্য বার্তা স্ক্রিনশট নিলেই এই ফিচার কার্যকর হবে।
মেসেঞ্জারে চ্যাটের স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে সাবধান করে দিয়ে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও এর মূল কোম্পানি মেটার সিইও মার্ক জাকারবার্গ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, মেসেঞ্জারে একটি নতুন আপডেট এসেছে। অপরপক্ষ থেকে যদি আপনার চ্যাটের স্ক্রিনশট নেওয়া হয়, তাহলে আপনাকে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
ওই পোস্টে তিনি বলেন, ‘আমরা জানি, ব্যবহারকারীরা চান তাদের বার্তা ও তথ্যের গোপনীয়তা, সুরক্ষা ও নিজেকে প্রকাশ করার জায়গা। সে কারণেই আমরা মেসেঞ্জারে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশনের সঙ্গে আরও কিছু উন্নত সুযোগ-সুবিধা যোগ করতে যাচ্ছি, যা ব্যবহারকারীরা এরই মধ্যে পছন্দ করেছেন।
বর্তমানে মেসেঞ্জার চ্যাটে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু না হওয়ায় তা ফাঁস হওয়ার আশঙ্কা থাকত। এবার আরও নিরাপদ হচ্ছে চ্যাট। যাদের মধ্যে কথাবার্তা হবে শুধু তারাই ওই কথোপকথন দেখতে পাবেন। তৃতীয় কোনো ব্যক্তি এমনকি ফেসবুকের কোনো সিস্টেম ওই চ্যাট রিড করতে পারবে না। হোয়াটসঅ্যাপে অনেকদিন আগে থেকেই চালু রয়েছে এই ফিচার।
স্ক্রিনশট ডিটেকশন ফিচার চালু হওয়ায় লাভবান হবেন ব্যবহারকারীরা। এক্ষেত্রে কোনো চ্যাটের স্ক্রিনশট নেওয়া হলে চ্যাটে থাকা অপর ব্যবহারকারীও তা বুঝতে পারবেন। তার কাছে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে।
মেসেঞ্জারের যে কোনো টেক্সট মেসেজে এখন রিয়্যাকশন অ্যাড করা যাবে। এই ফিচারটিও হোয়াটসঅ্যাপে চালু হয়েছে বেশ কিছুদিন আগেই।
মেসেঞ্জারের প্রডাক্ট ম্যানেজার টিমথি বুক একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘আজ আমরা এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার চালু করলাম। এর ফলে আপনার মেসেঞ্জার ব্যাবহারের অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে যাবে। এই ফিচারগুলো চালু করতে আমাদের ইঞ্জিনিয়ারদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে’।
এই ফিচারগুলো ব্যবহার করার জন্য ফেসবুকের মেসেঞ্জার অ্যাপটি আপডেট করতে হবে। একসঙ্গে সবগুলো ফিচার ব্যবহার করার সুযোগ না পেলেও কয়েকদিনের মধ্যে সব ব্যবহারকারীর কাছেই ফিচারগুলো পৌঁছে যাবে।
স্টক নিউজ বিডি.কম/এসএম
আরও পড়তে পারেন……
ঢাকা সংবাদ.কম/এসআর











