1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন এনসিপির যুব সংগঠন যুবশক্তির সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

পাটওয়ারী বলেন, বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।

এরপর উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুনেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়- আমার যে ভাইয়েরা রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, সংস্কার কাজ শেষ না করে যদি নির্বাচন হয় তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় একটা নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে।

গত বছরের জুলাই অগাস্টের আহত নিহতদের পরিবারের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, অনেক বাচ্চাকে দেখেছি, এখনো বুকের দুধ পান করে কিন্তু বাবা শহীদ হয়েছে। তাদের সাথে যখন কথা বলেছি। তাদের মুখে কোন ভাষা পাইনি, শুধু চোখের ভাষা পেয়েছি। যে চোখের ভাষা ছিল অশ্রু।

সংস্কারের প্রয়োজনীয় তুলে ধরে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি, একই সংস্কৃতির ডামাডোলে, একই ফ্যাসিবাদী সংবিধানে একই সিস্টেমের মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তাহলে এতগুলো মানুষ শহীদ হওয়ার প্রয়োজন কী ছিল? এতগুলো মানুষ আহত হওয়ার প্রয়োজন কী ছিল?

১২ আগস্ট ২০২৫
ফেভিকন

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০৮:০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫