1. 0shamimreza@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  2. dhakasangbad22@gmail.com : ঢাকা সংবাদ : ঢাকা সংবাদ
  3. didar3639@gmail.com : Didarul Alam : Didarul Alam
  4. mdjubaerhossen614@gmail.com : নাটোর জেলা প্রতিনিধি : নাটোর জেলা প্রতিনিধি
  5. jannataraf10@gmail.com : Umme jannat : Umme jannat
  6. mdsahariyaridoy0@gmail.com : দৈনিক ঢাকা সংবাদ : দৈনিক ঢাকা সংবাদ
১২:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের বিক্ষোভ মিছিল call বাংলাদেশ মানবাধিকার পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলমের সাথে বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ডিএসইর ঝুঁকিপূর্ণ কোম্পানির তালিকা থেকে বাদ ডোরিন পাওয়ার প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে গেলেন তারেক রহমান Un-Audited Financial Statements Third Quarter (Q3) of Bangladesh General Insurance Company PLC মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:প্রধানমন্ত্রী ইবনে সিনার ৭৭% নগদ লভ্যাংশ ঘোষণা গাইবান্ধায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও ডায়াবেটিস পরীক্ষা বাগাতিপাড়ায় ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাগাতিপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল

খাদ্য মজুদ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ: খাদ্য উপদেষ্টা

ঢাকা সংবাদ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, বর্তমানে দেশে ২১ লাখ ৭৯ হাজার টনের খাদ্য মজুদ রয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এ তথ্য জানিয়ে একে অত্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১১ আগস্ট) মানিকগঞ্জ জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে জেলা সার্কিট হাউসে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

তিনি জানান, নিরাপদ খাদ্য মজুদের ন্যূনতম পরিমাণ হচ্ছে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টন। খাদ্য নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় সরকার আগাম প্রস্তুতি নিয়েছে।

খাদ্য উপদেষ্টা জানান, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি এই বছর ১৭ আগস্ট থেকে শুরু হবে এবং এর আওতাও বাড়ানো হয়েছে। এবার সুবিধাভোগী পরিবার সংখ্যা ৫ লাখ বাড়িয়ে মোট ৫৫ লাখ পরিবারে পৌঁছানো হবে। প্রত্যেক সুবিধাভোগী পরিবার প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল পাবে।

খাদ্য উপদেষ্টা আরও জানান, গত বছর এই কর্মসূচি পাঁচ মাস চললেও এ বছর তা ছয় মাস ধরে চলবে। প্রথম ধাপে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস এই কর্মসূচি চলবে। এরপর ডিসেম্বর ও জানুয়ারি মাসে এটি বন্ধ থাকবে এবং ফেব্রুয়ারি ও মার্চ মাসে আবার শুরু হবে।

তিনি জানান, এ বছর এই কর্মসূচির আওতায় প্রায় ১০ লাখ টন চাল বিতরণ করা হবে।

খাদ্য উপদেষ্টা জোর দিয়ে বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং কোনো অসদাচরণের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং ঢাকা বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

১২ আগস্ট ২০২৫
ফেভিকন

খাদ্য মজুদ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ: খাদ্য উপদেষ্টা

বিস্তারিত পড়ুন ›www.dailydhakasangbad.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

খাদ্য মজুদ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ: খাদ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৬:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫